Kerala Blasters FC vs Odisha FC: ইন্ডিয়ান সুপার লিগে আজ কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2021 22) ১৯ তম ম্যাচে রবিবার মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসি (Kerala Blasters FC vs Odisha FC)। গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে হবে ম্যাচটি। কেরালা ব্লাস্টার্স এই মরসুমে এখনও জয়ের মুখ দেখেনি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে তারা। অন্যদিকে, ওড়িশা এফসি তাদের দু'টি খেলাতেই জিতেছে। কেরালা ব্লাস্টার্সের রাহুল কেপি আজ খেলবেন না। অন্যদিকে ওড়িশা এফসি দলে কোনও পরিবর্তন আনছে বলেই খবর।

Kerala Blasters FC vs Odisha FC

গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জয় নিঃসন্দেহে ওড়িশাকে এই ম্যাচে এগিয়ে রাখবে। এর আগে তারা বেঙ্গালুরু এফসিকেও ৩-১ গোলে হারিয়েছে। কেরালা এটিকে মোহনবাগানের কাছে উদ্বোধনী ম্যাচে ২-৪ ব্যবধানে হেরেছে। পরে, নর্থইস্ট ইউনাইটেড ও বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ড্র করেছে। আরও পড়ুন: Anil Kumble: 'পারফেক্ট টেন' ক্লাবে এজাজ প্যাটেলকে স্বাগত জানালেন অনিল কুম্বলে

সম্ভাব্য দল:

কেরালা ব্লাস্টার্স: অ্যালবিনো গোমেস, হারমানজোত খাবরা, মার্কো লেস্কোভিচ, এনেস সিপোভিচ, জেসেল কার্নিরো, ভিন্সি ব্যারেটো, জেকসন সিং, আয়ুষ অধিকারী, সাহল আবদুল সামাদ; আদ্রিয়ান লুনা, আলভারো ভাজকেজ।

ওড়িশা এফসি: কমলজিৎ সিং, হেন্ড্রি অ্যান্টনয়, ভিক্টর মঙ্গিল, হেক্টর রোডাস, লালরুয়াথারা; বিনিত রাই, থোইবা সিং; জেরি মাউহিমিংথাঙ্গা, জাভি হার্নান্দেজ, নন্দকুমার সেকার, আরিদাই ক্যাব্রেরা।

Share Now
Advertisement

Advertisement
Share Now
Advertisement