Kalinga Super Cup 2025 Video Highlights: বেঙ্গালুরুকে হারিয়ে কোয়ার্টারফাইনালে ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসিকে হারাল মুম্বই সিটি; দেখুন ভিডিও হাইলাইটস

বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৫ কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ ১৬-র ম্যাচে মুম্বই সিটি ৪-০ গোলে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছে। অন্যদিকে, সুপার কাপ (Super Cup) ফুটবল টুর্নামেন্ট থেকে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) পেনাল্টি শুটআউটে ছিটকে দিল ইন্টার কাশি (Inter Kashi)।

Inter Kashi vs Bengaluru FC (Photo Credit: Inter Kashi/ X)

Bengaluru FC vs Inter Kashi FC, Kalinga Super Cup 2025 Video Highlights: নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর সুপার কাপ (Super Cup) ফুটবল টুর্নামেন্ট থেকে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) পেনাল্টি শুটআউটে ছিটকে দিল ইন্টার কাশি (Inter Kashi)। ৬১ মিনিটে রায়ান উইলিয়ামস (Ryan Williams) বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দিলেও ৮৭ মিনিটে মাতিজা বাবোভিচের (Matija Babovic) গোলে সমতা ফেরায় ইন্টার কাশি। শুটআউটে ৫-৩ গোলে জিতেছে ইন্টার কাশি। গতরাতে ইন্টার কাশির হয়ে পেনাল্টি থেকে গোল করেন ডেভিড হিউম্যানেস মুনোজ (David Humanes Munoz), বিজয় ভি (Bijoy V), নিকোলা স্টোজানোভিচ (Nikola Stojanovic), অরিত্র দাস (Aritra Das) ও বাবোভিচ এবং বেঙ্গালুরু এফসির হয়ে পেনাল্টি নেন রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও জর্জ পেরেইরা দিয়াজ (Jorge Pereyra Diaz)। English Premier League: লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের হাতছানি লিভারপুলের

বেঙ্গালুরু এফসি বনাম ইন্টার কাশী এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ভিডিও হাইলাইটস

Mumbai City vs Chennaiyin FC, Kalinga Super Cup 2025 Video Highlights: বুধবার কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৫ কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ ১৬-র ম্যাচে মুম্বই সিটি ৪-০ গোলে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছে। নিকোলাস কারেলিস (Nikolaos Karelis) ৪৩ মিনিটে মুম্বই সিটি এফসির (Mumbai City) হয়ে প্রথম গোল করার পর লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte) ৬৪ এবং ৮৬ মিনিটে জোড়া গোল করে লাইমলাইট কেড়ে নেন। এরপর বদলি হিসেবে আসা বিপিন সিং (Bipin Singh) ৯০ মিনিটের শেষ মুহূর্তে স্ট্রাইক দিয়ে একতরফা জয় নিশ্চিত করেন।

মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ভিডিও হাইলাইটস

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement