ISL Semifinal 2024-25 Live Streaming: এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে

এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ চ্যানেলে এবং অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার অ্যাপে

Bengaluru FC bs FC Goa (Photo Credit: FC Goa/ X)

FC Goa vs Bengaluru FC, ISL 2024-25 Semi-Final: আজ, আইএস ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুমের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। এই ম্যাচ এফসি গোয়ার (FC Goa) ঘরের মাঠ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium, Goa) আয়োজিত হবে। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স করে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ব্লুজরা ম্যাচটি দুই গোলে জিতে যায়। সেই ম্যাচে সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) আত্মঘাতী গোলে গোয়ার বিরুদ্ধে ফাস্ট হাফে এগিয়ে যায় বেঙ্গালুরু। বিরতির পরপরই ব্যবধান ২-০ করেন এডগার মেন্ডেজ (Edgar Mendez)। এফসি গোয়া আজকের ম্যাচে নিজদের ভাগ্য ঘুরিয়ে দিতে চাইবে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ফাইনালে যাওয়ায় হবে তাদের লক্ষ্য। চলতি মরসুমে আইএসএলের শেষ পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বেঙ্গালুরু। মুম্বই সিটি এফসিকে ৫-০ গোলে হারিয়ে প্লে অফে জিতে সেমিফাইনালে আসে তারা। লিগ পর্বে গোয়া বেঙ্গালুরুর মুখোমুখি হলে দুই দল দুটি করে গোল করলেও জয় আসেনি। Bengaluru FC vs FC Goa, ISL Semifinal Video Highlights:আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে ব্লুজরা, দেখুন বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়ার ভিডিও হাইলাইটস

এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫

এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ?

৬ এপ্রিল গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium, Goa) আয়োজিত হবে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫-এর ম্যাচ।

কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ?

এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ

এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement