DHFC Vs MSC, Durand Cup 2025: সাদা কালো রক্ষণের ভুলে শেষ মুহূর্তের গোল, জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু ডায়মন্ড হারবার এফ সি-র

Luka Magic in the Dying Minutes (Photo Credit: X@thedurandcup)

ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ-বি এর প্রথম  ম্যাচে গতকাল ডায়মন্ড হারবার এফ সি ২-১ গোলে মহামেডান স্পোর্টিং কে হারিয়ে দিয়েছে।এই প্রথমবার সুযোগ পেয়ে জয় দিয়ে ডুরান্ড কাপে অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি।

ম্যাচের ৩৬ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় মহামেডান। অ্যাডিসন ডায়মন্ড হারবারের গোলের দিকে লক্ষ্য করে শট নিলে দ্রুত গতির বল মিরশাদের হাতে লেগে ঢুকে যায় গোলে। এক গোলের সৌজন্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে মহামেডান স্পোর্টিং বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় কিবুর ছেলেরা। ৫১ মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে গোল করে সমতা ফেরান রুয়াকটিমা। দূরপাল্লার শটে দারুণ একটা গোল করেন তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ডায়মন্ড হারবারের নতুন বিদেশি লুকা মায়সেন। বিপক্ষের গোলকিপারের হাতে বল লেগে ফিরতি শটে গোল করেন তিনি।

ডায়মন্ড হারবার এফ সি- র হয়ে জয়সূচক গোল করলেন লুকা মাজসেনঃ

 

খেলার শুরুতে দুই টিম-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement