Barcelona Signed Joan Garcia: স্প্যানিশ গোলরক্ষক গার্সিয়াকে ৬ বছরের চুক্তিতে দলে টানল লা লিগা চ্যাম্পিয়ন বার্সালোনা
সবকিছুই ঠিকঠাক ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাই হল বুধবার। প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ছয় বছরের চুক্তিতে দলে টানল বার্সিলোনা (Barcelona Signed Joan Garcia)।লা লিগা চ্যাম্পিয়ন (La Liga champions Barcelona )-রা বুধবার এক বিবৃতিতে জানায়, রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো অর্থাৎ ভারতীয় মূদ্রায় টাকায় অঙ্কটা ৩৫১ কোটি মিটিয়ে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েছে তারা।আগামী শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। চুক্তির মেয়াদ ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।
বার্সেলোনা আনুষ্ঠানিক ঘোষণার আগে হুয়ান গার্সিয়া (Joan Garcia) সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ার ঘোষণা দেন। এক ভিডিও বার্তায় এস্পানিওল বলেন, ‘আমি জানি সিদ্ধান্তটা মোটেই সহজ ছিলনা। অনেকের অনুভব করতে কষ্ট হচ্ছে। এটা শুধুমাত্র আমার ক্যারিয়ারের বিষয় নয়, সেরা একটি ক্লাবের সাথে পুরো পরিবার ও আমি নিজেও জড়িত।বিভিন্ন প্রতিবেদনে বলা হয় সতীর্থদের কাছ থেকে আগেই আনুষ্ঠানিক বিদায় নিয়েছিলেন এসপানিওলের গোলরক্ষক। তরুণ এই গোলরক্ষকের জন্য অবশ্য ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথের মতো ক্লাবগুলোও আগ্রহী ছিল, তবে শেষ হাসি হাসল বার্সেলোনাই।
কাতালানদের ডেরায় ইতিমধ্যেই তিন গোলরক্ষক আছেন। তারা হল জার্মানির মার্ক আন্দ্রে টের স্টেগান, পোল্যান্ডের ভয়চেখ স্ট্যান্সনির ও স্প্যানিয়ার্ড ইনাকি পেনা। তাই নতুন গোলরক্ষক গার্সিয়াকে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকে কীভাবে ব্যবহার করেন এখন সেটাই দেখার বিষয়। হুয়ান গার্সিয়াকে দলভুক্ত করায় বার্সেলোনায় মার্ক-আন্দ্রে টার স্টেগেনের ভবিষ্যৎ আরও জটিল হয়ে পড়েছে। সাবেক নাম্বার ওয়ান কাস্টডিয়ান দীর্ঘ ইনজুরির ধকল কাটিয়ে ফিরলেও ভয়চেখ স্ট্যান্সনির কাছ থেকে এক নম্বর পজিশন কেড়ে নিতে পারেননি। তবে বেঞ্চে থেকে মৌসুম শেষ করা জার্মান গোলরক্ষক সম্প্রতি তুর্কি জায়ান্ট ফেনারবাচের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)