Durand Cup 2023 Semi Final: ডুরান্ডের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড, খেলাশুরু বিকাল ৬টায় (দেখুন বিস্তারিত)
ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর পেছনে প্রথম এবং প্রধান কারণ কোচ কার্লোস কুয়াদ্রাত এবং তার অসাধারণ ম্যাচ রিডিং এবং গেম প্ল্যানিং দক্ষতা।
গত চারটে বছর ধরে শুধুই ব্যর্থতা। ক্লাব তাবুতে নেই কোন ট্রফি। তাই এই মরশুম যেন ছিল ঘুরে দাড়াবার মরশুম। সেখানে কিছুটা হলেও সফল লাল হলুদ বিগ্রেড । গোকুলামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এর থেকে ভাল খবর আর কি হতে পারে? তবে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর পেছনে প্রথম এবং প্রধান কারণ কোচ কার্লোস কুয়াদ্রাত এবং তার অসাধারণ ম্যাচ রিডিং এবং গেম প্ল্যানিং দক্ষতা।
৪ বছর আগে সেমিফাইনালে উঠলেও গোকুলম কেরালার কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। এ বার সেই গোকুলমকে হারিয়েই সেমিফাইনালে। অন্যদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ইন্ডিয়ান আর্মিকে। আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।গ্রুপ পর্বে দু-দলই অপরাজিত।কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। এ মরসুমে ধারাবাহিক ভালো পারফর্ম করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না, পরিষ্কার করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও।