Dhoni Gets Emotional Video: ম্যাচ শেষে চোখে জল মহেন্দ্র সিং ধোনির, দেখুন ভিডিও

ম্যাচে জয় শেষে আবেগপ্রবন হয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি, চোখে জল দেখা যায় তাঁর

ফাইল ফটো (Credit: Twitter@ShivHiSatyam

সোমবার আইপিএলের ম্যাচে আমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে(Narendra Modi Stadium) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপারকিংস এবং গুজরাট টাইটান(Gujrat Taitans)। টানটান এই উত্তেজনা ম্যাচে অবশেষে ৫ উইকেটে জয়ী হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপারকিংস(Chennai Superkings)। তবে জয় শেষে ক্যামেরায় ধরা পড়ল ধোনির আবেগঘন মুখ।জয়ের আনন্দে কিছুটা কান্না মিশ্রিত আবেগ বেরিয়ে আসছিল মুখের অভিব্যক্তি থেকে।

ম্যাচ চলাকালীন ১৪ বলে যখন ২২ দরকার তখন ব্যাট করতে নামেন ধোনি। তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে ছিল গোটা স্টেডিয়াম। তবে ভাগ্য়ের পরিহাসে প্রথম বলেই শূন্য রানে ফিরে যেতে হয় ধোনিকে। যা দেখে কার্যত একপ্রকার নিস্তব্ধ হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসা দর্শকগন।

তবে ব্যাটে রান না পেলেও দিনের শেষে জয় আসে চেন্নাই সুপার কিংসের ঘরে। রবীন্দ্র জাদেজা শেষ ২ বলে ১০ রান করে দেওয়ায় গুজরাট টাইটান্সের হাত থেকে ম্য়াচে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। জয় হতেই ধোনিকে উঠে জড়িয়ে ধরতে দেখা যায় ব্যাটরকে।তখনই আবেগপ্রবন হয়ে পড়েন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি।

দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement