West Indies Champions vs South Africa Champions, WCL 2025 Dream11 Prediction: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের ম্যাচে এগিয়ে কে? একনজরে WCL 2025 Dream11 Prediction
আজ, ১৯ জুলাই মুখোমুখি হবে West Indies Champions বনাম South Africa Champions। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
West Indies Champions vs South Africa Champions, WCL 2025 Dream11 Prediction: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫ (World Championship of Legends 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৯ জুলাই মুখোমুখি হবে West Indies Champions বনাম South Africa Champions। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। গত মরসুমে সেমিফাইনালে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ সেখানে তারা পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। ক্রিস গেইল (Chris Gayle), ডোয়াইন ব্রাভোর (Dwayne Bravo) মতো বিস্ফোরক তারকা রয়েছে তাদের দলে। অন্যদিকে, গত আসরে পঞ্চম স্থানে শেষ করা দক্ষিণ আফ্রিকা এবার এবি ডি ভিলিয়ার্সের (AB de Villier) নেতৃত্বে ভালো করতে চাইবে। দলে হাশিম আমলা (Hashim Amla), এবং আলবি মরকেলের (Albie Morkel) মতো অভিজ্ঞ নামও রয়েছে। England Champions vs Pakistan Champions, WCL 2025 Scorecard: ইংল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫ জয় দিয়ে সফর শুরু পাকিস্তানের
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃAccuWeather অনুযায়ী, বার্মিংহামের এজবাস্টনে আবহাওয়া মোটামুটি মেঘলা থাকবে এবং ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যেখানে বৃষ্টির সম্ভাবনা ৭১%।
পিচ রিপোর্টঃ বার্মিংহামের এজবাস্টনের পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। ফাস্ট বোলাররা হাওয়ায় কিছু সুইং পেতে পারে। তাই ব্যাটাররা বিশেষ করে নতুন বলের সুযোগ নিতে চাইবে। তবে পুরানো বলের বিরুদ্ধে রান করা কিছুটা কঠিন হতে পারে, বিশেষত যখন সিমাররা তাদের গতি পরিবর্তন করেবে।
টসঃ বার্মিংহামের এজবাস্টনের পিচের সাম্প্রতিক রেকর্ড প্রথমে ব্যাট করার পক্ষে। এখনও পর্যন্ত এখানে ৮টি টি২০ ম্যাচ খেলা হয়েছে এবং সব ম্যাচেই লক্ষ্য তাড়া করা দল হেরেছে। তাই টসে জয়ী দল এখানে প্রথমে ব্যাটিং করতে পছন্দ করবে।
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: চ্যাডউইক ওয়ালটন
ব্যাটসম্যান: ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি
অলরাউন্ডার: কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ক্রিস মরিস, অ্যালবি মরকেল
বোলার: শেলডন কটরেল, ওয়েন পার্নেলর
অধিনায়ক অপশন: এবি ডি ভিলিয়ার্স/ কাইরন পোলার্ড
সহ-অধিনায়ক অপশন: ডোয়াইন ব্রাভো/জেপি ডুমিনি