Pakistan Cricket Team Tests COVID-19 Positive: ইংল্যান্ডে সিরিজের আগে বিপাকে পাকিস্তান! মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ-সহ আরও সাত ক্রিকেটার করোনায় আক্রান্ত

সামনেই ইংল্যান্ড সিরিজ, তার আগে বড়সড় ঝটকা খেল পাকিস্তান ক্রিকেট টিম। রবিবার পাকিস্তানের তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও সাত জনের রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পিসিবি-র তরফে এই ১০ জন ক্রিকেটারদের করোনা আক্রান্তের কথা জানানো হয়েছে।

ফখর জামান (Photo: Getty Images)

করাচি, ২৩ জুন: সামনেই ইংল্যান্ড সিরিজ, তার আগে বড়সড় ঝটকা খেল পাকিস্তান ক্রিকেট টিম (Pakistan Cricket Team)। রবিবার পাকিস্তানের তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও সাত জনের রিপোর্ট পজিটিভ (COVID-19 Positive) আসে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পিসিবি-র তরফে এই ১০ জন ক্রিকেটারদের করোনা আক্রান্তের কথা জানানো হয়েছে।

এঁদের মধ্যে রয়েছেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ। সোমবার পাক বোর্ড জানিয়েছিল- হায়দর আলি, হ্যারিস রউফ এবং শাদাব খানের করোনাক্রান্তের কথা। পাশাপাশি তারা জানিয়েছিল বাকি খেলোয়াড় ও স্টাফদের করোনা টেস্ট করা হবে। মঙ্গলবার এই রিপোর্ট আসার কথা। আশঙ্কা সত্যি করে করোনা পজিটিভ পাওয়া যায় সাত জন ক্রিকেটারের। আরও পড়ুন, করোনায় আক্রান্ত টেনিস তারকা নোভাক জোকোভিচ ও তাঁর স্ত্রী সেলেনা, টুর্নামেন্ট নিয়ে সমালোচনার ঝড় আরও তুঙ্গে

দু'জন পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও উসমান সিনওয়ারির রিপোর্ট নেগেটিভ এসেছে। ততাঁরা ২৪ জুন লাহোর আসবেন। এখন প্রশ্ন উঠেছে, যে দলের ১০ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত সেই দল কীভাবে ইংল্যান্ডে সিরিজ খেলবে? এখনও শোয়েব মালিক ও অন্যান্য সিনিয়র ক্রিকেটার-সহ কোচের টেস্ট করা বাকি আছে। এদিকে দক্ষিণ আফ্রিকা টিমেও করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। তারা ১০০-র ও বেশি নমুনা সংগ্রহ করে টেস্ট করিয়েছে।

অন্যদিকে আজই করোনায়  আক্রান্ত হন টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। তিনি নিজেই নিজের করোনা রিপোর্ট (COVID-19 Positive) পজিটিভ আসার কথা জানান। ক্রোয়েশিয়া থেকে নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে ফিরে সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলেন জোকোভিচ। আজ সেই রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement