Northern Superchargers vs Oval Invincibles, Hundred 2025 Dream11 Prediction: নর্দার্ন সুপারচার্জার্স বনাম ওভাল ইনভিন্সিবলসের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction
আজ, ২৩ আগস্ট মুখোমুখি হবে Northern Superchargers বনাম Oval Invincibles। লিডসের হেডিংলিতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Northern Superchargers vs Oval Invincibles, Hundred 2025 Dream11 Prediction: নর্দার্ন সুপারচার্জার্স বনাম ওভাল ইনভিন্সিবলস, দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025)-এর ২৫ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ আগস্ট মুখোমুখি হবে Northern Superchargers বনাম Oval Invincibles। লিডসের হেডিংলিতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। নর্দার্ন সুপারচার্জার্স বর্তমানে ছয়টি ম্যাচের মধ্যে চারটি জিতে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা আজ ম্যাচ জিতে তাদের পরের রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ বৃদ্ধি করতে চাইবে। অন্যদিকে, ওভাল ইনভিন্সিবলস ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আরামে বসে আছে। পরের রাউন্ডে তাদের যাওয়া প্রায় নিশ্চিত, তবে তারা তাদের স্থান ধরে রাখার চেষ্টা করবে। Oval Invincibles: দ্য হান্ড্রেডে এবার ওভাল ইনভিন্সিবলসের নাম হবে এমআই লন্ডন, বলছে রিপোর্ট
নর্দার্ন সুপারচার্জার্স বনাম ওভাল ইনভিন্সিবলস, দ্য হান্ড্রেড ২০২৫
নর্দার্ন সুপারচার্জার্স বনাম ওভাল ইনভিন্সিবলস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, লিডসের হেডিংলিতে বর্তমানে আবহাওয়া বেশ ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১২° সেলসিয়াস হবে। তবে আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই ১২%।
পিচ রিপোর্টঃ লিডসের হেডিংলির পিচ সাম্প্রতিক সময়ে ব্যাটিং করার জন্য একটি দুর্দান্ত ভেন্যু । এই পিচের ফ্ল্যাট ডেকে ব্যাটসম্যানরা মনের মতো শটগুলি খেলতে ভালো বাউন্স পায়। পেসাররা লাইন এবং লেন্থ নিয়ে বুদ্ধি দেখালে পিচ থেকে কিছু সাহায্য পেতে পারে। এটি একটি হাই স্কোরিং ভেন্যু তাই এখানে ১৫৫-১৬০ স্কোর আশা করা যায়।
টসঃ এই মাঠে ব্যাট করা খুব সহজ তাই যে দল টসে জিতবে তারা প্রথমে বল করতে চাইবে।
নর্দার্ন সুপারচার্জার্স বনাম ওভাল ইনভিন্সিবলস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: মাইকেল-কাইল পেপার
ব্যাটসম্যান: জর্ডান কক্স, জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, তাওয়ান্ডা মুইয়ে
অলরাউন্ডার: স্যাম কারান, মিচেল স্যান্টনার, টম কারান
বোলার: রাশিদ খান, ম্যাথু পটস, জেসন বেহরেনডর্ফ
অধিনায়ক অপশন: মাইকেল-কাইল পেপার/ জর্ডান কক্স
সহ-অধিনায়ক অপশন: স্যাম কারান/ রাশিদ খান