Oval Invincibles: দ্য হান্ড্রেডে এবার ওভাল ইনভিন্সিবলসের নাম হবে এমআই লন্ডন, বলছে রিপোর্ট
ভারতীয় সহ-মালিক আম্বানিদের পছন্দের কথা ভেবেই ওভাল ইনভিন্সিবলসকে এমআই লন্ডন হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে আরও জানানো হয়েছে যে নাম পরিবর্তন হবে দ্য হান্ড্রেড এর ষষ্ঠ সংস্করণের শুরু আগে।
Oval Invincibles: দ্য হান্ড্রেড (The Hundred)-এর ইতিহাসে সবচেয়ে সফল দল ওভাল ইনভিন্সিবলস (Oval Invincibles)-এর নাম বদলাতে চলেছে। পুরুষ ও মহিলা উভয় দলের দুটি করে শিরোপা জয়ী এই দলের নতুন নাম হবে এমআই লন্ডন (MI London)। দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সহ-মালিক আম্বানিদের পছন্দের কথা ভেবেই ওভাল ইনভিসিবলসকে এমআই লন্ডন হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে আরও জানানো হয়েছে যে নাম পরিবর্তন হবে দ্য হান্ড্রেড এর ষষ্ঠ সংস্করণের শুরু আগে। ওভাল ইনভিন্সিবলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান উইমেন (Mumbai Indian Women), মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক (MI New York), এসএ২০তে এমআই কেপটাউন (MI Cape Town) এবং আইএলটি২০তে এমআই ইমিরেটস (MI Emirates) এর মালিক। Highest Score in Hundred: দ্য হান্ড্রেডে সর্বোচ্চ স্কোর! ইতিহাস গড়ল স্যাম কারান, রাশিদ খানের ওভাল ইনভিন্সিবলস
ওভাল ইনভিন্সিবলসের নাম হবে এমআই লন্ডন
Oval Invincibles set to be renamed as the MI London! pic.twitter.com/PilwI8kSMU
— CRICKETNMORE (@cricketnmore) August 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

