IND vs NZ, Champions Trophy Final 2025: ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউই পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে সংশয়

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে কাঁধে চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনকে আউট করতে গিয়ে ক্যাচ নেওয়ার সময় বিশ্রীভাবে কাঁধে ধাক্কা খান তিনি। এই বোলার কিছু সময়ের জন্য মাঠের বাইরেও ছিলেন, পরে আরও কয়েক ওভার বোলিং করে ফিরে আসেন

Matt Henry (Photo Credit: JioHotstar)

IND vs NZ, Champions Trophy Final 2025: রবিবার (৯ মার্চ) ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি (Matt Henry)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে কাঁধে চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনকে আউট করতে গিয়ে ক্যাচ নেওয়ার সময় বিশ্রীভাবে কাঁধে ধাক্কা খান তিনি। এই বোলার কিছু সময়ের জন্য মাঠের বাইরেও ছিলেন, পরে আরও কয়েক ওভার বোলিং করে ফিরে আসেন। এমনকী ফেরার পর মাঠে ডাইভ দিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড আজ বলেছেন যে হেনরির ফিটনেস স্ট্যাটাস এখনও 'অজানা', এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লড়াইয়ে ৪৮ ঘন্টারও কম সময় বাকি রয়েছে। IND vs NZ ODI Record: ওয়ানডেতে ভারত বনাম নিউজিল্যান্ডের লড়াইয়ে এগিয়ে কে? কি রয়েছে আইসিসি নকআউটে দু'দলের ইতিহাস

কিউই পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে সংশয়

চার ম্যাচে ১০ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি হেনরির ফিটনেস পুরোপুরি ফিরে পেতে মরিয়া কিউইরা। রবিবার (২ মার্চ) দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। ESPNCricinfo-কে কিউই কোচ গ্যারি স্টিড বলেন যে তার কিছু স্ক্যান করা হয়েছে এবং তাঁকে রবিবারের ম্যাচে খেলানোর সব সুযোগ দেওয়া হবে। তবে হেনরি যদি ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে যান, তাহলে তা হবে নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা হতে চলেছে। তিনি বাদ পড়লে কিউই দলে ডানহাতি পেসার জ্যাকব ডাফি আছেন তিনি সম্ভবত তার পরিবর্তে খেলবেন। ডাফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে একটিও ম্যাচ খেলেননি, তবে শোপিস ইভেন্টের আগে পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে তিনি খেলেছেন যেখানে সাত ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement