Super Cup 2025: চার্চিল ব্রাদার্স বিদায় নিতেই সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

আইএসএল ২০২৪-২৫ শিল্ড অ্যান্ড কাপের বিজয়ী মোহনবাগান এসজি ২৬ এপ্রিল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) এবং ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মধ্যে রাউন্ড অফ ১৬-র লড়াইয়ের বিজয়ীর বিরুদ্ধে

Mohun Bagan Super Giant (Photo Credit: MBSG/ X)

Super Cup 2025: রাউন্ড অফ ১৬-র প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স (Churchill Brothers) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025) কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছে। মেরিনার্স এই মরসুমে আইএসএল (ISL) শিল্ড এবং কাপ জিতে প্রধান কোচ জোসে মোলিনার অধীনে নিজেদের ভারত সেরা প্রমাণ করেছে। এরপর সুপার কাপের জন্য আই-লিগের (I-League) শীর্ষ দল চার্চিলের সাথে ড্র করে তারা। তবে আজ শুক্রবার, ১৮ এপ্রিল এক বিবৃতিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, 'চার্চিল ব্রাদার্স এফসি গোয়া কলিঙ্গ সুপার কাপ ২০২৫ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগান এসজির বিরুদ্ধে রাউন্ড অফ ১৬-র ম্যাচটি ২০ এপ্রিল ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে।' Lionel Messi: আগামী বছর বিশ্বকাপে খেলবেন কি? সাফ জানালেন মেসি

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান

এআইএফএফ আরও জানিয়েছে, 'আইএসএল ২০২৪-২৫ শিল্ড অ্যান্ড কাপের বিজয়ী মোহনবাগান এসজি ২৬ এপ্রিল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) এবং ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মধ্যে রাউন্ড অফ ১৬-র লড়াইয়ের বিজয়ীর বিরুদ্ধে।' এর ফলে এই মাসের শেষের দিকে ভুবনেশ্বরে সুপার কাপের সেমিফাইনালে সম্ভাব্য কলকাতা ডার্বির সুযোগ বেড়েছে। কলকাতার দুই জায়ান্ট এর আগে সুপার কাপ ২০২৪-এর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, যেখানে চূড়ান্ত চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল। তবে পরের চার ম্যাচে তিনবার জয় ও একবার ড্র করে পরের চার ম্যাচে ধার শোধ করে নেয় মেরিনার্স। অন্যদিকে, চার্চিল ও ইন্টার কাশীর (Inter Kashi) মধ্যে কে আই লিগ জয়ী সেই নিয়ে এআইএফএফের আপিল কমিটিতে সিদ্ধান্ত চলায় তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement