Lionel Messi: আগামী বছর বিশ্বকাপে খেলবেন কি? সাফ জানালেন মেসি

কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে তৃপ্তি থেকে কোচ পেপ গুর্য়াদিওলা-কে নিয়ে উচ্ছ্বাস। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসির এক সাক্ষাৎকারে উঠে এল বেশ কিছু জিনিস।

Lionel Messi: আগামী বছর বিশ্বকাপে খেলবেন কি? সাফ জানালেন মেসি
Lionel Messi (Photo Credit: @FabrizioRomano/ X)

কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হওয়া নিয়ে মহাতৃপ্তি থেকে কোচ পেপ গুর্য়াদিওলা-কে নিয়ে উচ্ছ্বাস। আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)-র এক সাক্ষাৎকারে উঠে এল বেশ কিছু জিনিস। আগামী বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপে তাঁর খেলা প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার। বার্সেলোনায় ফেরা নিয়ে বড় কথা জানালেন মেসি।

এক নজরে দেখে নেওয়া যাক সেই সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কী বললেন মেসি---

পেপ গুয়ার্দিওয়ালকে নিয়ে মেসি-

"কোচ পেপ গুয়ার্দিওয়াল অন্য দুনিয়া থেকে আসা কেউ বলেই মনে হয়। ও একেবারে আলাদা, ও এমন কিছু দেখতে পায়, যা অন্য কেউ নজরই করে না। সত্যি কথা বলে পেপ ফুটবল খেলাটাকেই বদলে দিয়েছে। সবাই আমাদেরটা নকল করতে চায়। একদিক থেকে দেখতে গেলে ও (পেপ গুয়ার্দিওলা) আসলে ফুটবল খেলাটার ক্ষতি করেছে। কারণ নতুন কিছু করার বদল, সবাই ওর বার্সোলানার মডেলে খেলতে চায়। কিন্তু চাইলেই আমাদের বার্সেলোনার মত খেলা যায় না। এটা বলতে দ্বিধা নেই, আমাদের টিমটা স্পেশাল ছিল- মিডফিল্ডে জাভি, বুসি (সার্জিও বাস্কে), ইনিয়েস্তার মত ফুটবলার ছিল, ফুটবলার ও কোচের সম্পর্ক থেকে শুরু করে সব কfছু দারুণ ছিল।"

এমবাপে-কে নিয়ে মেসি:

"দারুণ ফুটবলার। নিজের দিনে সেরা। ২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ওর মানসিক শান্তি এসেছিল। কিন্তু ২০২২ বিশ্বকাপ ফাইনালে চারটি গোল করে অবিশ্বাস্য খেলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন না হতে পারেটা কষ্ট দিয়েছিল। এটা আমি ভাল বুঝতে পারি। কারণ আমার সঙ্গেও এমনটা ঘটেছিল। ২০১৪ বিশ্বকাপে। সেই বিশ্বকাপের ফাইনালে হারটা আমায় মানসিক দিক থেকে খুব অত্যাচার করেছিল। এখন পিছনের দিকে তাকালে মনে হয়, আমি দুটো বিশ্বকাপ জিততে পারতাম। তবে সেসব এখন অতীত। আমি আমার কেরিয়া নিয়ে তৃপ্ত।"

বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে মেসি

নিজের কেরিয়ার নিয়ে Messi-

" আমি সব কিছুই পেয়েছি। এটা একজন মানুষের কাছে বলা খুবই মূল্যবানের যে সে যা চেয়েছিল, যার স্বপ্ন দেখেছিল, তার সবগুলোই সে অর্জন করতে পেরেছে। এটা আমার ক্ষেত্রে সত্যি। আমি ফুটবলে যা যা অর্জন করতে চেয়েছিলাম, তার সবগুলোই পেরেছি।

২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকার প্রসঙ্গে-

আমি সবার আগে দায়িত্ব নিয়ে পেনাল্টিটা নিতে গিয়েছিলাম। আমি এটা সবসময় করি। পেনাল্টিটা মারার আগে ভাবছিলাম, লরিস (ফ্রান্সের গোলকিপার)-এর কোন দিক থেকে বলটা মারা যায়। আমি একদম শেষ মূর্হত পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। দেখলাম ও একটু মুভ করল, কিন্তু আমি পুরো শান্ত ছিলাম। শেষ অবধি গোলটা সহজেই আসে।"

২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে:

" এটা বলা মিথ্যা হবে যে আমি আগামী বিশ্বকাপে খেলা নিয়ে ভাবছি না। আর বছরখানেক পরেই বিশ্বকাপ। সেই বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়টা চলতি বছর আমি কেমন খেলি, আমার ফর্ম, ফিটনেস কেমন থাকে, তার ওপর অনেকটা নির্ভর করবে।"

আর্জেন্টিনা দল প্রসঙ্গে-

" আমাদের দলটা দারুণ। প্রতিটা পজিশনে আমাদের সেরা ফুটবলারা খেলছে। কোচ হিসেবে স্কালোনি অনবদ্য কাজ করছে। আমার ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছি। ২০২৬ বিশ্বকাপে দলটা ভাল কিছু করে দেখাতে পারে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).