India's Team Prediction For Bangladesh Test Series 2024: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজে ভারতীয় দলে থাকতে চলেছেন যারা

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে দু ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। বেশ কয়েক মাস পরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাদা জার্সিতে খেলতে দেখা যাবে।

Virat-Kohli

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। বেশ কয়েক মাস পরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাদা জার্সিতে খেলতে দেখা যাবে। টি-২০ বিশ্বকাপে জয়ের পর সম্প্রতি শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হারের ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। সামনে মাসখানেক বিশ্রামের পর নেমে পড়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে।

ভারত-বাংলাদেশের মধ্যে দু'টেস্টের সিরিজে প্রথম ম্যাচ ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে। এরপর সিরিজের দ্বিতীয় তথা টেস্টে শুরু ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিনপার্কে। আরও পড়ুন-কবে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম! ধরে রাখা হবে কাদের

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে পূর্ণশক্তিতেই ঝাঁপাতে চলেছে টিম ইন্ডিয়া। দেখে নেওয়া যাক পদ্মাপাড়ের দেশের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে কেমন হতে পারে ১৬ সদস্যের ভারতীয় দল।

রোহিত শর্মা (অধিনায়ক)

যশস্বী জয়সওয়াল

শুবমন গিল

বিরাট কোহলি

কেএল রাহুল

ঋষভ পন্থ

ধ্রুব জুরেল

সরফরাজ খান

রবীন্দ্র জাদেজা

রবীচন্দ্রন অশ্বিন

অক্ষর প্যাটেল

ওয়াশিংটন সুন্দর

কুলদীপ যাদব

জশপ্রীত বুমরা

মহম্মদ শামি

মহম্মদ সিরাজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement