NZ W vs BAN W, ICC Women's World Cup 2025 Dream11 Prediction: নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

আজ, ১০ অক্টোবর মুখোমুখি হবে NZ W বনাম BAN W। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

ICC Women's World Cup 2025 Dream11 Prediction (Photo Credit: ICC/ X)

New Zealand Women National Cricket Team vs Bangladesh Women National Cricket Team, Dream11 Prediction: নিউজিল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ অক্টোবর মুখোমুখি হবে NZ W বনাম BAN W। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। নিউজিল্যান্ড এই বিশ্বকাপে এখনও জয়হীন। তাদের প্রথম দুটি ম্যাচ হেরেছে তারা। এদিকে, বাংলাদেশ ১টি জয় এবং ১টি হার নিয়ে এই ম্যাচ খেলতে নামবে। তারা চাইবে ওয়ানডে বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় তুলে নিতে। IND W vs SA W, ICC Women's World Cup 2025: নাদিন ডি ক্লার্কের রুদ্ধশ্বাস ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত, একনজরে পয়েন্ট টেবিল

নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫

নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মেঘলা আবহাওয়া থাকবে। এছাড়া গুয়াহাটির কিছু অঞ্চলে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ৭০ শতাংশ হতে পারে।

পিচ রিপোর্টঃ গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচের কথা বলতে গেলে, এই পিচ বোলিংয়ের জন্য বেশ ভালো। নতুন বলের সাথে এখানে ভাল স্যুইং রয়েছে। তারপর মেঘলা আবহাওয়া ফাস্ট বোলারদের জন্য উপযুক্ত হবে। আজ সারাদিন কিছু বৃষ্টি হলে, পিচ ভেজা থাকবে এবং স্পিনাররা খেলার দিনে উইকেট থেকে স্লো টার্ন বের করতে পারবে। এমনকি আউটফিল্ডও ধির হয়ে যাওয়ার আশা করা হচ্ছে, যা ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং কঠিন করে তুলবে।

টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে বল করতে চাইবে কারণ মেঘলা দিনের সুযোগ নিতে চাইবে যে কোনও অধিনায়কই।

নিউজিল্যান্ড মহিলা বনাম বাংলাদেশ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: নিগার সুলতানা

ব্যাটসম্যান: সুজি বেটস, শোভনা মোস্তারি, জর্জিয়া প্লিমার

অলরাউন্ডার: সোফি ডিভাইন, অ্যামেলিয়া কের, ফাহিমা খাতুন, নাহিদা আকতার, ব্রুক হ্যালিডে

বোলার: লিয়া তাহুহু, জেস কের

অধিনায়ক অপশন: সোফি ডিভাইন/ ব্রুক হ্যালিডে

সহ-অধিনায়ক অপশন: ফাহিমা খাতুন/ নিগার সুলতানা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement