Who is JosD92?: এমএস ধোনি থেকে হিন্দি কমেন্ট্রি, সবাইকে ট্রোল করে সোশ্যাল মিডিয়া তোলপাড় করা কে এই JosD92
এইবার JosD92 নামে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে। আইপিএল ২০২৫ (IPL 2025)-এর শুরুর পর থেকেই JosD92 কি একই স্টাইলে সব নামীদামী স্পোর্টস ইউটিউব চ্যানেলে সুপারচ্যাট পাঠাতে শুরু করেছেন। সেখানে তিনি এমন কিছু লেখা শুরু করেছেন যে বর্তমানে এই নাম সোশ্যাল মিডিয়াতে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে
Who is JosD92?: সোশ্যাল মিডিয়া সেনশেসন JosD92 সোশ্যাল মিডিয়ায় যেন মানুষকে তাদের মতামত প্রকাশের স্বাধীনতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেখানে মতামত আর সেই জায়গায় নেই চলে গেছে ট্রোলিংয়ে। ভারতে ক্রিকেট নিয়ে সারা বছরই প্রচুর জিনিস ভাইরাল হতেই থাকে তবে আইপিএল (IPL) চলাকালীন এই ঘটনা যেন আরও বাড়ে। যেখানে ইন্টারনেটে মিম দিয়ে লোকজন ক্রিকেটারদের নিয়ে নানা রকম মজা করে থাকে এবং এতে মূলত তাদের সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বাড়ে। নতুন জেনারেশন এখন এটাকেই একটা বিনোদনের উপায় হিসেবে দেখছে। সেরকমই এইবার JosD92 নামে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে। আইপিএল ২০২৫ (IPL 2025)-এর শুরুর পর থেকেই JosD92 কি একই স্টাইলে সব নামীদামী স্পোর্টস ইউটিউব চ্যানেলে সুপারচ্যাট পাঠাতে শুরু করেছেন। সেখানে তিনি এমন কিছু লেখা শুরু করেছেন যে বর্তমানে এই নাম সোশ্যাল মিডিয়াতে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং নেটিজেনরা তার সুপারচ্যাটের অপেক্ষায় থাকে। Sehwag on Helicopter Shot: ধোনির নিজের নয় আইকনিক হেলিকপ্টার শট? এত বছর পর রহস্যের পর্দা সরালেন সেহবাগ
কে এই JosD92?
JosD92 একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যা IPL 2025 এর সময় তার সুপারচ্যাটের মাধ্যমে চর্চায় এসেছেন। এই অ্যাকাউন্ট ক্রমাগত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং হিন্দি কমেন্ট্রিকে ট্রোল করছে। এই ব্যবহারকারী একাধিক ইউটিউব স্পোর্টস চ্যানেল যেমন Sports Yaari, Sports Tak ইত্যাদিতে সুপারচ্যাট পাঠিয়ে দলের সমালোচনা করেছে। কিন্তু তার কমেন্ট ভালোভাবে শুরু হলেও অশ্লীলতার দিকে চলে যায় সেই কারণে সেগুলি এখানে দেওয়া হল না। তবে নেটপাড়ায় তিনি একজন সেনশেসন হয়ে উঠেছেন। দেখুন তার ভক্তরা কি বলছেন।
আইপিএল ২০২৫ এর জন্য ম্যান অফ দ্য সিরিজ
ভারতীয় ক্রিকেটের চতুর্থ স্তম্ভ
সম্পূর্ণ বিশ্বের বিনোদন
আপনি কি দুঃখী? তবে JosD32-কে খুঁজুন
JosD92 কি নিয়ে ট্রোল করছেন?
JosD92 এর ট্রোলিং মূলত হিন্দি কমেন্ট্রি টিমকে নিয়ে। তাদের বিশ্বাস, কমেন্টেটররা আইপিএল ম্যাচের সময় খেলার উপর ফোকাস করার পরিবর্তে, এমএস ধোনির পুরনো সাফল্য নিয়ে বেশি কথা বলছেন। এই বিষয়টি অনেক ভক্তকে বিরক্ত। কারণ তারা চান যে লাইভ ম্যাচের বিষয়ে মন দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় JosD92 এর অনেক সুপারচ্যাট এখন ভাইরাল হয়ে গেছে, যেখানে এমএস ধোনি এবং হিন্দি কমেন্ট্রির উপর তির্যক মন্তব্য করা হয়েছে।
কিছু সুপারচ্যাটের উদাহরণ:
'আমরা কি আইপিএল ২০২৫ দেখছি না কি ২০১১ বিশ্বকাপের স্মৃতি রিফ্রেশ করছি?'
'ম্যাচ যদিও সিএসকে হেরে যায়, কিন্তু হিন্দি কমেন্ট্রিতে সবসময় ধোনি জেতেন!'
'কমেন্টেটরদের কি সুপারচ্যাট পাঠিয়ে বলতে হবে যে লাইভ ম্যাচও চলছে?'
নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন JosD92?
JosD92 এর জনপ্রিয়তা এত বেড়েছে যে এই অ্যাকাউন্ট তার ইউটিউব চ্যানেলও তৈরি করে নিয়েছে। এই চ্যানেলে সে তার সুপারচ্যাটের ক্লিপগুলি শেয়ার করে, যেখানে অ্যাঙ্কররা তার যে সুপারচ্যাট পড়ছেন সেটা এবং তার উপর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। JosD92 নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আসছে। যেখানে কিছু মানুষ এটিকে মজার এবং বিনোদনমূলক মনে করছেন, সেখানে কিছু লোক বলছেন যে এই ধরনের মন্তব্যগুলি অশালীন ট্রোলিংকে উৎসাহিত করে। একজন ইউজার লিখেছেন, "JosD92 মজার লোক হতে পারে, কিন্তু তাকে ব্যক্তিগত আক্রমণ থেকে নিজেকে আটকাতে হবে।' অন্যদিকে, দ্বিতীয় ইউজার বলেছেন, 'হিন্দি কমেন্ট্রি সত্যিই খুব একতরফা হয়ে গেছে, JosD92 সঠিক বিষয়গুলোই তুলে ধরছে!'
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)