ENG vs IND 1st Test, Day 3 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট, তৃতীয় দিনের ম্যাচ ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)। তবে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।
England National Cricket Team vs India National Cricket Team, 1st Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২২ জুন দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অলি পোপ (Ollie Pope) শনিবার অপরাজিত সেঞ্চুরি (১৩১ বল থেকে ১০০) স্কোর করেছেন। তার ইনিংসের সুবাদে ইংল্যান্ড ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে সক্ষম হয়। ডানহাতি ব্যাটসম্যানটি দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের (৬২) সঙ্গে ১২২ রান যোগ করেন। তার আগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) শেষ সেশনে দুই উইকেট নেন। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল এখনও ভারতের প্রথম ইনিংসের মোট ২৬২ রানের পিছনে রয়েছে। Jasprit Bumrah: ওয়াসিম আক্রামের বড় রেকর্ড ভেঙে বুমরাই দ্য বস
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫
ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
২২ জুন লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।