MS Dhoni: ধোনির বিরুদ্ধে মানহানির মামলা প্রাক্তন ক্রিকেটারের, জানুন কোন ঘটনায়

বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন এক সময়ে তাঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী।

MS Dhoni (Photo Credits: Twitter)

বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন এক সময়ে তাঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী। ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানবানির মামলা দায়ের করেন মিহির দিবাকর নামের দেশের প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি ধোনি তাঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর, তার স্ত্রী সোমিয়া দাস ও তাদের কোম্পানি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা করেছিলেন। ধোনির অভিযোগ করেছিলেন, ২০১৭ সালে মিহির দিবাকর ক্রিকেট অ্যাকাডেমি খোলার জন্য তার কাছে থেকে ১৫ কোটি টাকার মত অর্থ নিয়েছিলেন।

২০০০ সালে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলা মিহির দিবাকর ধোনির এই অভিযোগকে ভিত্তিহীন ও অবমানকর বলে দাবি করে মানহানির মামলা করলেন।

দেখুন খবরটি

ধোনির আইনজীবী দয়ানন্দ শর্মা দিবাকর ও তাঁর স্ত্রী-র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছিলেন। এই সংক্রান্ত সব খবর গুগল, এক্স, ইউটিউব থেকে ডিলিট করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মিহির দিবাকর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement