Sourav Ganguly Discharged From Hospital: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১০টা ৩৫ নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সিইও রুপালি বসু। ছুটি পাওয়ার পর সৌরভ বলেন, "সবাইকে ধন্যবাদ। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। দারুন চিকিৎসা হয়ছে। আমি পুরোপুরি সুস্থ আছি। খুব তাড়াতাড়ি উড়ব।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Photo: ANI)

কলকাতা, ৭ জানুয়ারি: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১০টা ৩৫ নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। সঙ্গে ছিলেন হাসপাতালের সিইও রুপালি বসু। ছুটি পাওয়ার পর সৌরভ বলেন, "সবাইকে ধন্যবাদ। আমাকে যত্ন করার জন্য ধন্যবাদ। উডল্যান্ডস হাসপাতালকে ধন্যবাদ। দারুন চিকিৎসা হয়ছে।সব চিকিৎসকদের ধন্যবাদ। আমি পুরোপুরি সুস্থ আছি। আমি ওড়ার জন্য তৈরি।"

গতকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল বিসিসিআই প্রেসিডেন্টের। তবে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ কাল জানিয়েছিল যে সৌরভ আরও একদিন হাসপাতালে থাকতে চান। রুপালি বসু জানান, সৌরভ ভালো আছেন। তিনি ক্লিনিক্যালি ফিট।

মঙ্গলবার বিশেষ বিমানে কলকাতায় উড়ে এসে সৌরভকে পরীক্ষা করে গিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি পুরোপুরি সুস্থ আছেন। তাঁর হৃদযন্ত্রের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এখনও তিন প্লেন চালাতে পারেন, ম্যারথন দৌড় দিতে পারেন। ক্রিকেট খেলতে পারেন। কোনওরকমের কোনও সমস্যা নেই। বাংলার মহারাজের করোনারি আর্টারিতে যে ব্লকেজ পাওয়া গিয়েছে তা যে কোনও বয়সের মানুষের যে কোনও সময় হতে পারে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement