BAN W vs WI W, ICC Womens World Cup Qualifier 2025 Scorecard: চিনেল হেনরির হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

তবে একটি হার পেলেও এই মুহূর্তে ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ মহিলা দল এবং তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলা একপ্রকার নিশ্চিত। অন্যদিকে, আজকের ম্যাচে জয় পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে

BAN W vs WI W (Photo Credit: Windies Cricket/ X)

Bangladesh Women National Cricket Team vs West Indies Women National Cricket Team: বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১৭ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত হয় এই ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয় পেতে তাদের প্রয়োজন পড়ে ৪৬ ওভারের। তবে একটি হার পেলেও এই মুহূর্তে ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ মহিলা দল এবং তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলা একপ্রকার নিশ্চিত। অন্যদিকে, আজকের ম্যাচে জয় পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। BAN W vs WI W, ICC Womens World Cup Qualifier 2025 Live Scorecard: শারমিন আখতারের হাফ সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের স্কোর-২২৭/৯

বাংলাদেশ মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৫ স্কোরকার্ড

ম্যাচের কথা বলতে গেলে বাংলাদেশের দেওয়া ২২৮ রান তাড়া করতে নেমে কিয়ানা জোসেফ (Qiana Joseph) ৩৯ বলে ৩১ রান করেন। দলের হয়ে সবচেয়ে ভালো স্কোর করেন চিনেল হেনরি (Chinelle Henry)। তার ৪৮ বলে ৫১ রানের ইনিংসে ছিল ২টি ছক্কা এবং ৫টি চার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস (Hayley Matthews) ৪৫ বলে ৩৩ রান করেন। বাকি ব্যাটসম্যানরা কেউ বড় স্কোর করতে না পারলেও তাদের সবার ২৫ থেকে ৩০ রানের ইনিংস দলের জয়ে গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের বোলিংয়ের কথা বলতে গেলে, মারুফা আখতার (Marufa Akter) ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস (Jannatul Ferdus), নাহিদা আখতার (Nahida Akter), রাবেয়া খান (Rabeya Khan), ফাহিমা খাতুন (Fahima Khatun), রিতু মনি (Ritu Moni)।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement