BAN vs ZIM 1st Test Toss Update: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্টে টসে জিতল বাংলাদেশ, একনজরে দু’দলের একাদশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বোলারদের পক্ষে বলেই পরিচিত, বিশেষত যখন খেলাটি তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত যায়। তাই টসে জিতে প্রতিপক্ষকে কঠিন পরিস্থিতিতে ফেলতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)।
Bangladesh National Cricket Team vs Zimbabwe National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বোলারদের পক্ষে বলেই পরিচিত, বিশেষত যখন খেলাটি তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত যায়। তাই টসে জিতে প্রতিপক্ষকে কঠিন পরিস্থিতিতে ফেলতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। জিম্বাবয়ে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম এবং টম কারানের ভাই বেন কারান (Ben Curran)। বাংলাদেশের কথা বলতে গেলে আজ অভিষেক করেননি তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। তবে দলে জায়গা করেছেন বাংলাদেশের নয়া পেস সেনসেশন নাহিদ রানা (Nahid Rana)। BAN vs ZIM 1st Test Live Streaming in India and Bangladesh: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট টস আপডেট
বাংলাদেশের একাদশঃ মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবয়ে একাদশঃ বেন কারান, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, ন্যাশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড গারভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর ন্যাউচি।