BAN vs ZIM 1st Test Live Streaming in India and Bangladesh: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট, ম্যাচ দেখুন ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়। এই ম্যাচ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে বিটিভি (BTV)-তে। তবে ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে এবং বাংলাদেশে লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)

BAN vs ZIM 1st Test Live Streaming in India and Bangladesh: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
BAN vs ZIM Test Series 2025 (Photo Credit: Zimbabwe Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Zimbabwe National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) আয়োজিত হবে এই ম্যাচ। নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) আয়োজকদের নেতৃত্ব দেবেন। শান্তর এই দলে প্রথমবার জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। চোটের কারণে বাদ পড়া তাসকিন আহমেদের (Taskin Ahmed) পরিবর্তে খেলবেন তিনি। এছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে থাকবেন সাদমান ইসলাম (Shadman Islam), জাকির হাসান (Zakir Hasan) ও মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) মতো অভিজ্ঞ নাম। অন্যদিকে, জিম্বাবয়ের জন্য সবটাই নতুন করে শুরু হবে। অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস (Sean Williams) পিঠের চোট কাটিয়ে ফিরেছেন, অধিনায়ক ক্রেইগ আরভিনও (Craig Ervine) আয়ারল্যান্ডের বিপক্ষে আগের টেস্ট মিস করার পরে ফিরেছেন। Phil Simmons, Bangladesh Cricket: টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে জন্মদিন পালন হেড কোচ ফিল সিমন্সের

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫

বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবয়ে স্কোয়াডঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ?

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট  ম্যাচ দেখুন ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে বিটিভি (BTV)-তে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে এবং বাংলাদেশে লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).