Asia Cup 2025, Sri Lanka VS Hong Kong: নিসাঙ্কা ও হাসারাঙ্গার দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া কাপে হংকংকে চার উইকেটে হারাল শ্রীলঙ্কা

Sri Lanka Beats Hongkong (Photo Credit: X)

শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ লড়াই করেও জয়ের দেখা পেল না হংকং। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কাকে চমকে দিয়ে ১৪৯ রান তুলে ফেলে হংকং। একটা সময় মনে করা হচ্ছিল এশিয়া কাপে অঘটনের জন্ম দেবে হংকং। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অভিজ্ঞতার কাছে হেরে  এশিয়া কাপ থেকে বিদায় নিল হংকংয়ের ক্রিকেটাররা।  তবে শ্রীলঙ্কার এই জয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি নকআউট ম্যাচ হয়ে গেছে বাংলাদেশের জন্য। টিকে থাকতে যে জিততেই হবে লিটন দাসদের।

খেলার শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে হংকং। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত ছিলেন নিজাকাত খান। ৪৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন ওপেনার অংশুমান রাঠ। উদ্বোধনী জুটিতে জিশান আলীকে নিয়ে ৪.৫ ওভারেই ৪১ রান যোগ করেন রাঠ। জিশান ১৭ বলে করেছেন ২৩ রান।শ্রীলঙ্কার হয়ে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন পেসার দুষ্মন্ত চামিরা।

ম্যাচের ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নড়বড়ে ছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। একমাত্র পাথুম নিশাঙ্কাই ছিলেন সাবলিল। অন্যরা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসছিলেন হংকং বোলারদের হাতে। ১১ রানে কুশল মেন্ডিস, ১৯ রানে কামিল মিশারা আউট হয়ে যান। শেষ মুহূর্তে ১১৯ রানের মাথায় পাথুম নিশাঙ্কা আউট হওয়ার পর হঠাৎ যেন খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। ৪৪ বলে ৬৮ রান করে নিশাঙ্কা রানআউট হয়ে যান।এরপরই কুশল পেরেরার উইকেট তুলে নেন ইয়াসিম মুরতাজা। চারিথ আশালঙ্কাকে ফিরিয়ে দেন এহসান খান। ইয়াসিম মুরতাজার বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে ফেরেন কামিন্দু মেন্ডিস। তবে শেষ মুহূর্তে মাঠে নেমে কাজের কাজটি করে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯ বলে তিনি করেন ২০ রান। ৬ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।বল হাতে হংকং অধিনায়ক ইয়াসিম মুরতাজা নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আয়ুস শুকলা, এহসান খান ও আইজাজ খান।

 

Share Now

Tags

Asia Cup Asia Cup 2025 Asia Cup Live Dubai International Stadium HKC vs SL Hong Kong-China Cricket Team Hong Kong China National Cricket Team Hong Kong National Cricket Team SL vs HKC Sri Lanka vs Hong Kong China Asia Cup asia cup 2025 asia cup live Dubai Weather Dubai rain forecast Live Cricket Sri Lanka vs HKC Sri Lanka vs Hong Kong Sri Lanka vs. Hong Kong China Sri Lanka national cricket team Hong Kong China cricket team Hong Kong China national cricket team Hong Kong national cricket team এশিয়া কাপ এশিয়া কাপ ২০২৫ এশিয়া কাপ লাইভ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম HKC বনাম SL হংকং-চীন ক্রিকেট দল হংকং চীন জাতীয় ক্রিকেট দল হংকং জাতীয় ক্রিকেট দল SL বনাম HKC শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম হংকং জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা বনাম হংকং চীন এশিয়া কাপ দুবাই আবহাওয়া দুবাই বৃষ্টির পূর্বাভাস লাইভ ক্রিকেট শ্রীলঙ্কা বনাম HKC শ্রীলঙ্কা বনাম হংকং শ্রীলঙ্কা বনাম হংকং চীন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল হংকং চীন ক্রিকেট দল
Advertisement


Advertisement
Share Now
Advertisement