Asia Cup 2025 All Squads: একনজরে আসন্ন এশিয়া কাপের সব স্কোয়াড
সংযুক্ত আরব আমিরাতে আয়জিত এই টুর্নামেন্ট ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ইভেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এই বছরের সংস্করণটি টি২০ ফরম্যাটে খেলা হবে।
Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর বেশী দিন নেয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই মহাদেশীয় টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে আয়জিত এই টুর্নামেন্ট ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ইভেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এই বছরের সংস্করণটি টি২০ ফরম্যাটে খেলা হবে, যেখানে সব দলগুলি আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড তৈরির প্রস্তুতি নিচ্ছে। আটটি দলকে দুই গ্রুপে চারটি করে বিভক্ত করা হবে। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে অগ্রসর হবে। প্রতিটি দল সুপার ফোর পর্বে অন্য তিনটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে, এবং শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। Asia Cup 2025 Promo: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনে সেওয়াগ, সমালোচনায় ক্রিকেটপ্রেমীরা
এশিয়া কাপ জয়ীর তালিকা
ভারতঃ সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডি য়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।
পাকিস্তানঃ আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন আফ্রিদি, সুফিয়ান মোকিম।
আফগানিস্তানঃ রাশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুল, সেদিকুল্লাহ অটল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরফ, মোহাম্মদ ইসহাক, মুজীব উর রহমান, আল্লাহ গজনফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নবীন-উল-হক, ফজলহক ফারুকি।
বাংলাদেশঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকির আলী আনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শাক মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।
হংকংঃ ইয়াসিম মুর্তজা (অধিনায়ক) বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, অংশুমান রথ, কালহান মার্ক চল্লু, আয়ুষ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
ওমানঃ জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কালিম, মহম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিষ্ট, করণ সোনাওয়ালে, জিক্রিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মহম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
শ্রীলঙ্কাঃ এখনও ঘোষিত হয়নি দল
সংযুক্ত আরব আমিরাতঃ এখনও দল ঘোষণা হয়নি
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)