PBKS vs KKR, IPL 2025: 'খারাপ ব্যাটিং করেছি আমরা', PBKS বনাম KKR ম্যাচে হারে শ্রেয়সের কাছে দোষ স্বীকার রাহানের

ম্যাচের শেষে ভাইরাল ভিডিওতে রাহানেকে শ্রেয়স আইয়ারের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলতে দেখা যায়। তিনি মারাঠিতে বলেন, 'কেয়া ফালতু ব্যাটিং কালী আন অ্যামি?' যার মানে বাংলায়, 'আমরা ভয়ঙ্কর ব্যাটিং করেছি, তাই না?'

PBKS vs KKR, IPL 2025 (Photo Credit: @NGhanekar/ X)

PBKS vs KKR, IPL 2025: গতকাল ১৫ এপ্রিল পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে হারের পর ম্যাচের শেষে হ্যান্ডশেকের সময় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাছে ম্যাচে তার দলের পারফরম্যান্সের হার সম্পর্কে দোষ স্বীকার করতে দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেকেআর (KKR) লো স্কোরিং থ্রিলারে হেরে গেলে রাহানেকে তার মুম্বইয়ের ঘরোয়া দলের সতীর্থ শ্রেয়স আইয়ারের সাথে সেই ম্যাচ সম্পর্কে খোলামেলা কথা বলতে দেখা যায়। মোহালির টানটান থ্রিলারে কেকেআর প্রথমে পিবিকেএসকে (PBKS) ১১১ রানে আউট করে দেয়। জয়ে আত্মবিশ্বাসী হলেও কলকাতার স্বপ্নকে ভেঙে হোম সাইডের অসম্ভবকে সম্ভব করে। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলকে মাত্র ৯৫ রানে গুটিয়ে দেয়। ম্যাচের শেষে ভাইরাল ভিডিওতে রাহানেকে শ্রেয়স আইয়ারের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলতে দেখা যায়। PBKS vs KKR: হর্ষিতের বলে রমনদীপের দুরন্ত ক্যাচে শূন্য রানে আউট শ্রেয়স আইয়ার, দেখুন ভিডিয়ো

ম্যাচে হারে শ্রেয়স আইয়ারের কাছে দোষ স্বীকার অজিঙ্ক রাহানের

তিনি মারাঠিতে বলেন, 'কেয়া ফালতু ব্যাটিং কালী আন অ্যামি?' যার মানে বাংলায়, 'আমরা ভয়ঙ্কর ব্যাটিং করেছি, তাই না?' গতকালের ম্যাচের কথা বলতে গেলে প্রথম ইনিংসে হর্ষিত রানা (Harshit Rana) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) মতো বোলাররা মোহালির পিচে পাঞ্জাবের ব্যাটারদের ধ্বংস করে দেয়। তবে দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের বোলিং আরও ভালো ছিল। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও মার্কো জানসেন (Marco Jansen) কেকেআর ব্যাটিং লাইনআপকে ক্রিজে থিতু হওয়ার কোনও সুযোগ দেননি। তারা যথাক্রমে ৪/২৮ এবং ৩/১৭ এর পরিসংখ্যানে বোলিং করেন। যার ফলে মরসুমের সর্বনিম্ন স্কোরও রক্ষা করেছে পাঞ্জাব।

ম্যাচ শেষে কি বললেন অজিঙ্ক রাহানে

ম্যাচ শেষে হতাশ রাহানে বলেন, 'বলার আর কিছু নেই, আমরা সবাই দেখেছি ওখানে (মাঠে) কী হয়েছে। ম্যাচের চেষ্টা নিয়ে বেশ হতাশ। আমি দোষ নেব (তার আউটের জন্য), ভুল শট খেলেছি...। এলবিডব্লিউ আউট হওয়ার পর তিনি (অংকৃশ রঘুবংশীর সঙ্গে তাঁর কথোপকথন) খুব একটা নিশ্চিত ছিলেন না। তিনি বলেন, 'এটা আম্পায়ার কল হতে পারে। আমি তখন সুযোগ নিতে চাইনি, আমিও নিশ্চিত ছিলাম না।' তিনি বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুব খারাপ ব্যাটিং করেছি, পুরো দায়িত্ব নিচ্ছি। বোলাররা এই পিচে সত্যিই ভাল করেছে, শক্তিশালী পাঞ্জাব ব্যাটিং লাইনআপকে ১১১ এ আটকে দিয়েছে।.... এই উইকেটে ব্যাটিং করা ভালো ছিল। তবে সুইপ খেলা বেশ কঠিন ছিল।...আমরা বেপরোয়া ছিলাম এবং পুরো দায়িত্ব নেওয়া উচিত। এই মুহূর্তে আমার মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। এটা আমাদের জন্য সহজ রান চেস ছিল। আমি যখন উপরে যাই, তখন নিজেকে শান্ত রাখতে হবে এবং তারপরে ছেলেদের কী বলব তা নিয়ে ভাবতে হবে। তারপরও ইতিবাচক থাকতে হবে। টুর্নামেন্টের অর্ধেক খেলা এখনও বাকি। এটা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।'

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement