Andre Russell: ১২ কোটির রাসেল খেলেছেন মাত্র ৩১টি বল, করেছেন শুধু ৩৯টি ডেলিভারি!

ব্যাট হাতে বিস্ফোরণ মানেই রাসেল আর বল হাতে উইকেট লাগলেও রাসেল। কিন্তু সেসব এখন অতীত। ব্যাটে-বলে সবেতেই একন খরা চলছে জামাইকানের।

Andre Russell . (Photo Credits: X)

2014 IPL থেকে কেকেআর-এ খেলেছেন। শাহরুখ খানের দলের কালো-হীরে বলা হয় ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)-কে। ব্যাট হাতে বিস্ফোরণ মানেই রাসেল আর বল হাতে উইকেট লাগলেও রাসেল। কিন্তু সেসব এখন অতীত। ব্যাটে-বলে সবেতেই একন খরা চলছে জামাইকানের। গত কয়েক বছরে কেকেআরের সাফল্যের পিছনে রাসেল আর নারিনের অবদানই বোধহয় সবচেয়ে বেশী। নাইটদের কঠিন সময়ে যেমন রাসেল সব সময় ত্রাতা হওয়ার চেষ্টা করেছেন, তেমন জামাইকানের খারাপ ফর্ম -চোটের পরেও কখনও শাহরুখ খানের দল তাঁকে ছেড়ে দেয়নি। গত আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় ৩৬ বছরের রাসেলকে ছেড়ে দেবে কলকাতা। কিন্তু সেটা হয়নি।

রাসেল ও নাইটের যুগলবন্দি

সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের সঙ্গে রাসেলকেও রেখে দেয় নাইটরা। ১২ কোটি টাকা খরচ করে হলেও রাসেলকে ধরে রাখে কলকাতা। কিন্তু এবার এখনও পর্যন্ত পুরোপুরি হতাশ করছেন রাসেল। লিগ পর্যায়ের অর্ধেক ম্যাচ খেলে ফেলেছেন জামাইকান তারকা। তবু তাঁর ব্যাটে-বলে পুরো খরা। এখনও পর্যন্ত চলতি আইপিএলে রাসেল মোট ৭টি ম্যাচ খেলেছেন। কিন্তু ১২ কোটির রাসেল ব্যাট হাতে খেলেছেন মাত্র ৩১টি বল, করেছেন মাত্র ৩৪ রান (সর্বোচ্চ রান ১৮)। আর হাত ঘুরিয়ে করেছেন মাত্র ৩৯টি বল (নিয়েছেন ৬টি উইকেট)। চলতি আইপিএলে রাহানের দলের তেমন ভাল না খেলার পিছনে অলরাউন্ডার রাসেলের ফর্মে না থাকাটা একটা বড় কারণ। আরও পড়ুন-: ডু অর ডাই ম্যাচে গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ, ইডেনে আজ বড় কি আকর্ষণ থাকছে

রাসেলকে বসিয়ে পাওয়ালকে খেলানোর দাবি

রাসেল-কে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রভম্যান পাওয়েলকে খেলানোর দাবি উঠেছে। কিন্তু অতীতে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছেন 'দ্রে রাস'। ৩৫ বছরে এসে পারবেন কি? করলে কিন্তু সোমের ইডেনেই করে দেখাতে হবে না হলে রাসেলের 'গুড নাইট' হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement