KKR vs GT: ডু অর ডাই ম্যাচে গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ, ইডেনে আজ বড় কি আকর্ষণ থাকছে
ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আজ, সোমবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
KKR বনাম GT, IPL 2025: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আজ, সোমবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লিগ তালিকায় শীর্ষে থাকা গুজরাটের বিরুদ্ধে আজ জিততেই হবে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলকে। সাত ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় সাত নম্বরে দাঁড়িয়ে গতবারের চ্যাম্পিয়নরা। এখান থেকে প্লে অফে উঠতে হলে লিগ পর্যায়ের বাকি সাতটি ম্য়াচের মধ্যে অন্তত পাঁচটিতেই জিততে হবে রাহানেদের। তাই ঘরের মাঠে গিলদের হারাতে না পারলে তলিয়ে যাবে কলকাতা।
ব্যাটিং চিন্তায় রাখছে কলকাতাকে
এবারের আইপিএলে কলকাতা কখনও যেমন টানা দুটো ম্য়াচে জেতেনি, তেমন টানা দুটো ম্য়াচে হারেওনি। পেন্ডুলামের মধ্যে ঘোরা এবার রাহানের ফর্ম গাইড হল একটি ম্যাচে হার, তো পরের ম্যাচে জয়, এরপর হার, ফের জয়। এভাবেই পেন্ডুলামের বৃত্তে কলকাতার আজ জেতার কথা। কারণ শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে রাহানেরা হেরেছিলেন। কিন্তু কেকেআর-এর সবচেয়ে বড় সমস্যা হল ব্যাটিং।
গত ম্যাচে ৯৫ রানে অল আউট হন রাহানেরা
মুল্লানপুরে শ্রেয়স আইয়ারের পঞ্জাবের বিরুদ্ধে জিততে হলে মাত্র ১১২ রান করতে হবে, এমন অতি সহজ লক্ষ্যমাত্রা সামনেও মাত্র ৯৫ রানে ৯১ বলের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল নাইটরা। আজ, সোমবার ইডেনে গুজরাট ম্যাচে নাইটদের চিন্তায় রাখছে ব্যাটিং। কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেলদের মত তারকা বিদেশী ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তায় রাহানেরা। চাপে কোচ চন্দ্রকান্ত পন্ডিতও।
গুজরাট ম্যাচে নজরে রিঙ্কু
Eyes on GT again 👀 pic.twitter.com/6gSifkDlBo
— KolkataKnightRiders (@KKRiders) April 21, 2025
এক নজরে নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স ম্য়াচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা--
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-
কুইন্টন ডি কক, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা, অ্যানরিচ নোর্তজে।
ইমপ্যাক্ট সাব- অঙ্গকৃশ রঘুবংশী।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-
শুবমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জোস বাটলার, শেরফানে রুদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর্শাদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট সাব- ইশান্ত শর্মা।
পয়েন্ট তালিকায় কে কোথায়
গুজরাট টাইটান্স- ৭টি খেলে ৫টি জিতে ১০ পয়েন্ট। লিগ তালিকায় শীর্ষে।
নাইট রাইডার্স- ৭টি খেলে ৩টি জিতে ৬ পয়েন্ট। লিগ তালিকায় সাতে।
মুখরোচক দ্বৈরথ:
আজিঙ্কা রাহানে বনাম মহম্মদ সিরাজ। জোস বাটলার বনাম কুইন্টন ডি কক। ভেঙ্কটেশ আইয়ার বনাম শাহরুখ খান। সুনীল নারিন বনাম রশিদ খান। প্রসিধ কৃষ্ণা বনাম হর্ষিত রানা।।
দু'দলের মুখোমুখি পরিসংখ্যান-
মোট ম্যাচ: ৪
কলকাতা জয়ী: ১
গুজরাট জয়ী: ২
ফলাফল হয়নি: ১
গত বছর দুই দলের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
পিচ কেমন
ব্যাটিং সহায়ক। দ্বিতীয় ইনিংসে পিচ থেকে স্পিনারা সহায়তা পেতে পারেন। ২০০ প্লাস স্কোর হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারা জিততে পারে
টি-২০ -তে কেউ ফেভারিট হয় না। দুটি দলই খাতায় কলমে বেশ শক্তিশালী। ফর্মের বিচারে এগিয়ে গুজরাট। একক ক্ষমতায় ম্য়াচ বের করার বিষয়ে এগিয়ে কলকাতা। গুগল প্রেডিকশন বলছে গুজরাট ৫২:৪৮ এগিয়ে।
চলতি আইপিএলে ফর্ম গাইড
গুজরাট- শেষ তিনটি ম্যাচে ২টি-তে জয়, ১টি-তে হার।
কলকাতা- শেষ তিনটি ম্যাচে ১টি-তে জয়ী, ২টি-তে হার।
চলতি আইপিএলে গুজরাট (প্রথম ৭টি ম্যাচে)
জয়ী- মুম্বইয়ের বিরুদ্ধে (আমেদাবাদে), আরসিবি (বেঙ্গালুরু), সানরাইজার্স (হায়দরাবাদ), রাজস্থান (আমেদাবাদ), দিল্লি ক্যাপিটালস (আমেদাবাদ)।।
পরাজিত- পঞ্জাবের বিরুদ্ধে (আমেদাবাদে), সুপার জায়েন্টস (লখনৌ)।।
চলতি আইপিএল কলকাতা (প্রথম ৭টি ম্যাচ)
জয়ী- রাজস্থান (গুয়াহাটি), সন রাইডার্স (ইডেন), চেন্নাই (চিপক)।।
পরাজিত- আরসিবি (ইডেন), মুম্বই (ওয়াংখেড়ে), লখনৌ (ইডেন), পঞ্জাব (মুল্লানপুর)।।
কখন থেকে শুরু হবে খেলা-
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে খেলা
টিভিতি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরসারি সম্প্রচার করা হবে খেলাটি। আর ডিজনি+হটস্টার-এর মাধ্যমে ইন্টারনেটে দেখা যাবে খেলা।
আজ ইডেনে বিশেষ আকর্ষণ
প্রথম ইনিংসের শেষে ইডেন গার্ডেন্সে হবে চমকপ্রদ লেজার শো।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

