Turtle Smuggling: অন্তর্বাসে লুকিয়ে কচ্ছপ পাচারের চেষ্টা, বিমানবন্দরে আটক মহিলা, মারা গিয়েছে ব্যান্ডেজ জড়ানো একটি প্রাণী
ফ্লরিডার বাসিন্দা ওই তরুণীর নিজের ব্রায়ের মধ্যে থেকে ব্যান্ডেজ এবং প্লাস্টিক জড়ানো অবস্থায় দুটি কচ্ছপ উদ্ধার হয়েছে। তার মধ্য একটি আবার মারা গিয়েছে।
অন্তর্বাসের মধ্যে কচ্ছপ (Turtle) লুকিয়ে পাচারের চেষ্টা করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন এক তরুণী। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (Miami Airport) পাচারকারী ওই তরুণীকে আটক করা হয়েছে। অভিযোগ, নিজের ব্রায়ের মধ্যে ব্যান্ডেজ এবং প্লাস্টিক জড়ানো অবস্থায় দুটি কচ্ছপ লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন তিনি। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময়ে ধরা পড়েন মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সুরক্ষা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) বৃহস্পতিবার জানিয়েছ, ফ্লরিডার বাসিন্দা ওই তরুণীর নিজের ব্রায়ের মধ্যে থেকে ব্যান্ডেজ এবং প্লাস্টিক জড়ানো অবস্থায় দুটি কচ্ছপ উদ্ধার হয়েছে। তার মধ্য একটি আবার মারা গিয়েছে। বেঁচে থাকা কচ্ছপটিকে ফ্লরিডার মৎস্য ও বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রায়ের মধ্যে লুকিয়ে কচ্ছপ পাচারের চেষ্টা
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Advertisement
Advertisement
Advertisement