Woman Breastfeeds Cat: বিমানে বেড়ালকে স্তন্যপান মহিলার, জোর সমালোচনা
বিমানে (Plane) বসে স্তন্যপান করাচ্ছেন বেড়ালকে (Cat)। যে ছবি বিমানের মধ্যে ধরা পড়তেই সেই মহিলাকে নিরস্ত করতে উদ্যোগী হন অনেকে। কিন্তু কারও কথায় কর্ণপাত না করেই বিমানের মধ্যে বেড়াল স্তন্যপান করাতে থাকেন ওই মহিলা। নিউ ইয়র্ক পোস্টের তরফে এমনই একটি খবর প্রকাশ করা হয়। যেখান উঠে আসে, ডেল্টা এয়ারলাইনসের বিমানে নিজের পোষ্যকে নিয়ে উঠে, তাকে স্তন্যপান করাতে শুরু করেন এক মহিলা। কম্বলের মধ্যে ছোট্ট একটি বেড়ালকে মুড়ে নিয়ে বিমানে বসেছিলেন ওই মহিলা। এরপর ওই বেড়ালটিকে স্তন্যপান করানোর চেষ্টা করেন তিনি। বারবার নিষেধ করা সত্ত্বেও কারও কথায় কর্ণপাত করেননি তিনি। যে ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement