White House Brief Lockdown: হোয়াইট হাউসের ফেন্সিংয়ে ছোড়া হল মোবাইল, বন্ধ করে দেওয়া হল হোয়াইট হাউস (দেখুন ভিডিও)
হঠাৎই কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউস এর তরফে অভিযোগ হাউসের নর্থ লনের ফেন্সিংয়ে আচমকা কোনও একটি বস্তু আচমকা ছোড়া হয়, সেই ঘটনা সামনে আসতেই নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আচমকা কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে একটি মোবাইল ফোন ছোড়ে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে মার্কিন সিক্রেট সার্ভিস। গোটা এলাকায় কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় , যার ফলে হোয়াইট হাউস প্রাঙ্গণ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)