Viral Video: যৌনতার প্রস্তাব ফেরাতেই গালিগালাজ, মহিলা বাস চালককে অশ্লীল ইঙ্গিত করে উদ্দাম অসভ্যতা প্রকাশ্যে, ভাইরাল ভিডিয়ো
প্রকাশ্যে বাসে লাথি মারা হচ্ছে। অশ্লীল গালিগালাজ চলছে। করা হচ্ছে কুরুচিপূর্ণ ইঙ্গিতও। প্রকাশ্যে রাস্তার উপর যেভাবে মহিলা বাস চালককে অপমান করা হচ্ছে, সেই ছবি দেখে আঁতকে উঠবেন আপনিও। তবে এটি পাকিস্তান বা বাংলাদেশের চিত্র নয়। এমনই একটি ছবি ধরা পড়েছে ইউরোপে (Europe)। তাও আবার স্পেনে (Spain)। যেখানে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশ করা এক অভিবাসীকে (North African Migrant) দেখা যায়, অশ্লীল সব অঙ্গভঙ্গি করে মহিলা বাস চালককে গালিগালাজ করতে। বাস ভাঙতে উদ্যত হয় ওই যুবক। জানা যায়, ওই মহিলা বাস চালককে (Female Driver) যৌনতার প্রস্তাব দেয় ওই যুবক। যা শোনা মাত্রই তিনি প্রত্যাখান করেন। মহিলা বাস চালক যৌনতার প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ওই যুবক ক্ষিপ্ত হয়ে চিৎকার, চেঁচামেচি জুড়ে দেয়। এরপর বাসে লাথি মেরে গালিগালাজ করতে শুরু করে সে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। ভাইরাল হতে শুরু করে ভিডিয়োও (Viral Video)। পাশাপাশি ইউরোপ যে মহিলাদের জন্য আর নিরাপদ নয়, তেমন মন্তব্য করেন বহু মানুষ।
দেখুন সেই ছবি যেখানে মহিলা বাস চালককে গালিগালাজ করতে দেখা যায় আফ্রিকার এক অভিবাসীকে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)