Vietnam Tourist Boat Capsizes: তীব্র ঝড়ে ভিয়েতনামে ডুবল পর্যটক বোঝাই বোট, হত ৩, নিখোঁজ ৩৮

সেই হালং বে-তে এবার পর্যটক বোঝাই বোট ডুবে গেল। বোটটিতে মোট ৫৩ জন পর্যটক ছিলেন।

Vietnam boat capsizes. (Photo Credits: X)

Vietnam Tourist Boat Capsizes: ভিয়েতনামের হালং বে (Halong Bay) বিশ্বব্যাপী পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সেখানে অনেকেই যান বোটিং বা নৌকাবিহারের জন্য। সেই হালং বে-তে এবার পর্যটক বোঝাই একটি বোট নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেল। বোটটিতে মোট ৫৩ জন পর্যটক ছিলেন। ৩ জনের সলিল সমাধি হয়। এখনও নিখোঁজ ৩৮ জন। ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তীব্র ঝড় ইউফা ধেয়ে আসায় সমুদ্র উত্তাল হয়ে যায়। সঙ্গে চলে তুমুল বৃষ্টি ও বজ্রপাত। তীব্র ঝড়ের মাঝেই পর্যটক বোঝাই বোটটি সফর করতে বেরিয়েছিল।

দেখুন কীভাবে ডুবে যাচ্ছে বোটটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement