Philippines Earthquake Video: ফিলিপিন্সে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, ভেঙে পড়ল শপিং মলের পাখা!

দক্ষিণ ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ নাগাদ অনুভূত হয় এই ভূমিকম্প।

প্রতীকী ছবি (Image Credits: IANS)

দক্ষিণ ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প। ফিলিপিন্সের মিনদানোও প্রদেশে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ নাগাদ অনুভূত হয় এই ভূমিকম্প। ৭.২ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ থেকে বড় ক্ষয়ক্ষতির খবর আসছে। দাবায়ো ওসিডেন্টালে ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। সুনামি সতর্কতা জারিকরা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ফিলিপিন্স ভূমিকম্পের এক ভিডিয়ো এখন ভাইরাল। যাতে দেখা যাচ্ছে একটি শপিং মলের আলো,পাখা ভূমিকম্পের কারণে দুলছে। একটু পরে দেখা যাচ্ছে খুলে পড়ে ভাঙছে আলো, পাখা।

দেখুন ভাইরাল ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement