Uzbekistan Mosque Explosion: ইদের পরের দিনই উজবেকিস্তানে মসজিদ বিস্ফোরণ, নমাজ পড়তে গিয়ে প্রাণ হারালেন ৩
সোমবার মসজিদে নমাজ পড়তে এসে বিস্ফোরণে প্রাণ গিয়েছে তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ধসে পড়েছে মসজিদের একাংশ।
ইদের (Eid 2025) আনন্দ অনুষ্ঠানের মাঝে উজবেকিস্তানে ঘটল মসজিদ বিস্ফোরণের (Uzbekistan Mosque Explosion) ঘটনা। সোমবার মসজিদে নমাজ পড়তে এসে বিস্ফোরণে প্রাণ গিয়েছে তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ধসে পড়েছে মসজিদের একাংশ। ৩০ মার্চ, রবিবার উজবেকিস্তানে (Uzbekistan) ইদ উদযাপিত হয়েছে। আর ঠিক তার পরের দিনই ঘটে গেল সাংঘাতিক এক দুর্ঘটনা। দেশটির জরুরি মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, উজবেকিস্তানের পূর্ব আন্দিজান অঞ্চলের একটি মসজিদের শৌচালয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নমাজ চলাকালীন শোনা যায় প্রকাণ্ড শব্দ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মসজিদের একাংশ। গ্যাস এবং বাতাসের মিশ্রণের জেরে বিস্ফোরণটি ঘটেছে বলেই জানা যাচ্ছে।
নমাজের সময়ে উজবেকিস্তানে মসজিদ বিস্ফোরণঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement