US: টেক্সাসের অ্যালেন পার্কে বন্দুকবাজের হামলা, ঘটনায় আহত ৯

বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি চালানোর ফলে আহত হয়েছেন ৯ জন ব্যক্তি, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Gun-Shot Representative Photo (Pixabay)

টেক্সাসে একটি মলে বন্দুক নিয়ে সন্ত্রাসী হামলা। এলোপাথাড়ি গুলিতে আহত ৯। ঘটনাটি ঘটেছে টেক্সাসের অ্যালেন পার্কে। অ্যালেন পুলিশের তরফ থেকে বিষয়টি টুইট করে জানানো হয়েছে। এর পাশাপাশি আর কোন ভয় নেই বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

শনিবার ৩.৩৬ নাগাদ বেশ কিছু গুলির শব্দে কেঁপে ওঠে টেক্সাসের অ্যালেন পার্ক। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে উপস্থিতি হয় এবং বন্দুকবাজকে খতম করে ফেলে।তবে ঘটনায় আরও একজনের খোঁজে রয়েছে পুলিশ। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমেরিকার বন্দুকের লাইসেন্স সহজ হওয়ার কারনে সেই দেশে এধরনের হত্যাকান্ড খুবই সাধারন বিষয়ে পরিণত হয়েছে। যার ফল স্বরুপ প্রতিনিয়ত বন্দুকবাজরা সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement