US Lifts Economic Sanctions On Syria: সিরিয়ার উপরে চলা দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করল আমেরিকা

US Lift Ban on Syria (Photo Credit: X@PressTV)

সিরিয়ার উপরে থাকা দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সোমবার এ সংক্রান্ত একটি এগজিকিউটিভ নির্দেশ জারি করেন আমেরিকার প্রেসিডেন্ট (US President Donald Trump)। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবার আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এ আদেশে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, রাসায়নিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি, মাদক চক্র, ইসলামিক স্টেট ও ইরানপন্থী গোষ্ঠীগুলির উপরে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement