El Salvador Mega-Prison: এল সালভাদর কারাগারে শত শত ভেনেজুয়েলাকে বিনা বিচারে আটক!

নির্বাসিতদের বন্দী করে রাখা বিশাল কারাগারের আকার দ্বিগুণ করার পরিকল্পনা চলছে।

Venezuelan Migrants (Photo Credit: X)

নয়াদিল্লি: আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলা অভিবাসীকে (Venezuelan Migrants) এল সালভাদর মেগা কারাগরে (El Salvador Mega-Prison)  নির্বাসিত করেছে আমেরিকা। যাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গ্যাং কার্যকলাপ এবং সহিংস অপরাধের অভিযোগ এনেছেন। নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজের তদন্ত অনুসারে, বন্দীদের বেশিরভাগেরই কোনও স্পষ্ট অপরাধমূলক রেকর্ড নেই।

আরও পড়ুন: Gaza Has Become 'Mass Grave': অনুদানের সব রাস্তা বন্ধ, গাজাকে 'গণকবরে' পরিণত করেছে ইজরায়েল

বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেলে বিশ্বের বৃহত্তম কারাগারের ধারণক্ষমতা দ্বিগুণ করে আরও বেশি মার্কিন নির্বাসিতদের রাখার পরিকল্পনা করছেন। ভেনেজুয়েলাবাসীদের উপর ১৭৯৮ সালের এলিয়েন শত্রু আইন প্রয়োগ করা হয়েছে। এই আইনটি এর আগে মাত্র তিনবার প্রয়োগ করা হয়েছে, ১৮১২ সালের যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

বিশ্বের বৃহত্তম এই কারাগারে শত শত মানুষকে আটক করে রাখা হয়েছে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement