Israel-Hezbollah War: লেবাননে ইজরায়েলি হামলায় বাস্তুচ্যুত ৯০ হাজার মানুষ, রিপোর্ট জাতিসংঘের
বিগত ৫দিন ধরে লাগাতার লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। বর্তমানে নেতানিয়াহু প্রধান লক্ষ্য হেজবুল্লাকে নিঃশেষ করা, তবে এই এয়ারস্ট্রাইকে প্রাণ যাচ্ছে একাধিক লেবাননবাসীর।
বিগত ৫দিন ধরে লাগাতার লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। বর্তমানে নেতানিয়াহু প্রধান লক্ষ্য হেজবুল্লাকে নিঃশেষ করা, তবে এই এয়ারস্ট্রাইকে প্রাণ যাচ্ছে একাধিক লেবাননবাসীর। জাতিসংঘের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, লেবানন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। এই লাগাতার হামলায় এখনও পর্যন্ত ৯০ হাজার লেবাননের সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। অন্যদিকে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এদিকে হেজবুল্লা এই হামলার প্রতুত্তর দিতে শুরু করেছে। এদিন তেল আভিভের মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যদিও সেই হামলায় বিন্দুমাত্র বিচলিত নয় ইজরায়েল। বরং নেতানিয়াহু পাল্টা লেবাননবাসীদের পথ থেকে সড়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement