Russia-Ukraine War: জলের নিচে রাখা ১১০০ কেজির বোমের আঘাতে পুতিনের স্বপ্নের ব্রিজে আঘাত ইউক্রেনের
এবার রাজধানী ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের বড় এক ব্রিজে আঘাত করল ইউক্রেন। এবার আর গোপনে আকাশে উড়ে নয়, একেবারে জলের তলায় বড় বিস্ফোরণ ঘটিয়ে পুতিনের স্বপ্নের ব্রিজে হামলা চালল জেলেনস্কির দেশ।
Russia-Ukraine War: অত্য়াধুনিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার বায়ুসেনার ঘাঁটিতে ঢুকে বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করে গোটা দুনিয়াকে চমকে দিয়েছে ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিংহাসনে ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অনেকটা কোণঠাসা হয়ে গিয়েছিল জেলেনস্কির দেশ। কিন্তু দেড় বছরের পরিকল্পনা সফল করে পুতিনের দেশে সার্জিকাল স্ট্রাইকের 'পার্ল হার্বার'ঘটিয়ে ইউক্রেন যুদ্ধের খেলা ঘুরিয়ে দিয়েছে। তবে পুতিনের দেশকে হাতের নাগালে পেয়ে ফের বড় আঘাত করল ইউক্রেন। এবার রাশিয়ার প্রশাসনিক রাজধানী ক্রিমিয়ার বড় এক ব্রিজে আঘাত করল ইউক্রেন। এবার আর গোপনে আকাশে উড়ে নয়, একেবারে সমুদ্রের তলায় বড় বিস্ফোরণ ঘটিয়ে পুতিনের স্বপ্নের ব্রিজে হামলা চালল জেলেনস্কির দেশ। ১ হাজার ১০০ কেজির ভয়াবহ বোমা সমুদ্রের নিচে রেখে রাশিয়ার ব্রিজে ফাটল ধরিয়ে, যান চলাচলের অযোগ্য করল ইউক্রেন। এই ব্রিজ ব্যবহার রাশিয়ান মিসাইলগুলিকে ইউক্রেনের সীমান্ত অঞ্চলে আনা হয়।