Turkey, Syria Earthquake: তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে মৃত ৮,৩০০, উঠে আসছে ভয়ঙ্কর ছবি

Turkey Earthquake (Photo Credit: Twitter)

মৃত্যু মিছিল যেন থামছেই না। তুরস্ক (Turkey) এবং সিরিয়ায় (Syria) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে ৮, ৩০০ মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। বুধবার এমনই তথ্যই প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে তুরস্ক এবং সিরিয়ায় একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করেছে। কোথাও ধ্বংসাবশষের নীচে চাপা পড়ে মানুষ, আবার কোথাও থেকে মিলছে কান্নার শব্দ। সবকিছু মিলিয়ে তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যু মিছিল থামার কোনও লক্ষ্মণ নেই। রিপোর্টে প্রকাশ, তুরস্কে ৫,৮৯৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৪৭০ জনের।

আরও পড়ুন: Turkey Earthquake: তুরস্কে ভয়বহ ভূমিকম্পে মৃত্যু ফুটবলারের, ধ্বংসাবশেষের নীচ থেকে উদ্ধার গোলকিপারের দেহ

তুরস্ক এবং সিরিয়া থেকে যে ভিডিয়োগুলি উঠে আসতে শুরু করেছে, তা দেখে চোখে জল গোটা বিশ্বের মানুষের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement