Earthquake In Tonga: ৭.১ মাত্রার প্রবল কম্পনের পর টোঙ্গায় সুনামি সতর্কতা
ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল টোঙ্গার (Tonga) পার্শবর্তী অঞ্চল। শুক্রবার ৭.১ মাত্রার প্রবল কম্পন অনুভূত হয় টোঙ্গায়। ফলে গোটা এলাকা জুড়ে জারি করা হয়েছে সুনামি (Tsunami) সতর্কতা। USGS-এর তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ২০১৫ সালের স্মৃতি উসকে নেপালে (Nepal) কম্পন অনুভূত হতেই গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়ায়। নেপালে কম্পনের জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়। অন্যদিকে নেপালে কম্পন অনুভূত হতেই দিল্লি, উত্তরাখণ্ডের বহু জায়গাও কেঁপে ওঠে। হৃষিকেষ, হরিদ্বার-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে নেপালের কম্পনের জেরে পরপর ৬ জনের মৃত্যু হলেও, আফটার শকে ভারতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Earthquake In Manipur: ভূমিকম্পে কাঁপল মণিপুর, কম্পন অনুভূত হল পড়শিদেশ বাংলাদেশেও
Earthquake In Arunachal Pradesh: ভোরবেলা ভূমিকম্পে দুলে উঠল অরুণাচল প্রদেশ, কম্পনের মাত্রা কত?
Turkey Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল তুর্কী, ৫.১ মাত্রায় থরথর করে কাঁপল আঙ্কারা, দেখুন ভিডিয়ো
Earthquake In Pakistan: পরপর ৪ বার কেঁপে উঠল পাকিস্তান! সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক
Advertisement
Advertisement
Advertisement