26/11 Accused Tahawwur Rana: মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতে আসতেই হবে, থাকতে পারবে না আমেরিকার জেলে, পাকিস্তানি জঙ্গির আবেদন খারিজ মার্কিন শীর্ষ আদালতের
মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) এবার ভারতে (India) আনার প্রক্রিয়া কার্যত সম্পন্ন হল। এমনই মনে করছে বিদেশ মন্ত্রক। আমেরিকার সুপ্রিম কোর্টের (US Supreme Court ) তরফে তাহাউর রানার সে দেশের জেলে থাকার যে আর্জি, তা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, আর আমেরিকার জেলে নয়। ভারতেই আসতে হবে ২৬/১১ এর মুম্বই হামলার অন্যতম মূল চক্রীকে। ভারতেই হবে তাহাউর রানার বিচার প্রক্রিয়া। প্রসঙ্গত তাহাউর রানা আবেদন করে মার্কিন আদালতে যাতে সে দেশেই তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এমনকী পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউর রানাকে ভারতে আনা হলে, তার উপর অত্যাচার করা হতে পারে বলে নিজের আবেদনে জানায় এই শীর্ষস্থানীয় জঙ্গি। তবে মার্কিন আদালতের তরফে স্পষ্টভাবে রানার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এতে তার ভারতে আসার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হল বলেই মনে করছে দিল্লি।
এবার মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে আনা যাবে বলে মনে করছে বিভিন্ন মহল...