Russia: রাশিয়ায় বন্দুকধারীদের হামলা! ইহুদিদের ধর্মস্থান সিনাগগে লাগলো আগুন, রয়েছে হতাহতের আশঙ্কা
রবিবার দুপুরে উত্তর রাশিয়ায় বন্দুকবাজদের হামলা। জানা যাচ্ছে, ককেশাস অঞ্চলের দাগেস্তানের ডারবেন্টে অবস্থিত ইহুদিদের সিনাগগে (Synagogue) হামলা চালায় একদল দুষ্কৃতি। বন্দুকের ছোড়া গুলিতে আগুন লেগে যায় ওই সিনাগগে। পাশে থাকা খ্রিষ্টানদের একটি চার্চেও সেই আগুনের লেলিহান শিখা পৌঁছে যায়। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হওয়ার খবর সামনে আসেছে। এরমধ্যে কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাস্থল থেকে ১৩০ কিলোমিটার দূরে রাশিয়ার মাখাচাকালা এলাকাতেও একইভাবে কালো পোশাক পরা একদল বন্দুকধারী কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে খবর। যদিও এরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Kangana Ranaut On Sunjay Kapur's Death: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুতে খুব ভয় পাচ্ছেন কঙ্গনা, কী লিখলেন নায়িকা, সাংসদ
Israel vs Iran: ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের নিখুঁত হামলার পর ঠিক কী হয়েছিল! দেখুন ভিডিও
Advertisement
Advertisement
Advertisement