Super Typhoon Ragasa Video: সুপার টাইফুন রাগাসা তাণ্ডব চালাচ্ছে, তাইওয়ানের ১৭ জনকে মেরে চিন ভাসিয়ে দিচ্ছে, দেখুন কী পরিস্থিতি ম্যাকাওয়ের
চিনে প্রবেশ করেছে রাগাসা (Super Typhoon Ragasa)। হুঙ্কার দিতে দিতে দক্ষিণ চিনে রাগাসা প্রবেশ করেছে। তাইওয়ানে মারণ কামড় বসিয়ে দক্ষিণ চিনে আছড়ে পড়েছে রাগাসা। তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা যে কামড় বসিয়েছে, তার জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু। তাইওয়ার থেকে সরে গিয়ে চিনে প্রবেশের আগে থেকেই উদ্ধার কাজ শুরু হয়। গুয়াংডং থেকে ২ মিলিয়ন মানুষকে সরানো হয়। তারপরও সুপার টাইফুনের হাত রক্ষা মানুষকে রক্ষা করা যায়নি সেভাবে।
গুয়াংডংয়ের জুহাইতে যখন রাগাসা প্রবেশ করে, সেই সময় ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে বইতে শুরু করে ঝড়। সঙ্গে প্রল বৃষ্টি। শক্তিশালী ঝড় এবং বৃষ্টির দাপটে সমুদ্রের জল শহরের ভিতরে প্রবেশ করতে শুরু করে। এরপর ঘর, বাড়, রাস্তাঘাট,গাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। গুয়াংডংয়ের জুহাই থেকে রাগাসার যে সমস্ত ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে, তা দেখলে আঁতকে উঠবেন।
দেখুন গুয়াংডংয়ে কীভাবে তাণ্ডব চালাচ্ছে রাগাসা...
ফিলিপিন্স এবং তাইওয়ানে তাণ্ডব চালানোর পরও কমেনি রাগাসার দাপট। দেখুন সেই ছবি...
রাগাসার প্রভাবে ম্যাকাও ভাসছে...