Strong Earthquake In Myanmar: ভূমিকম্পের পর আর্তনাদ, মৃত্যুুর গ্রাসে মায়ানমারের হাসপাতালে, হাত, পা ভেঙে পড়ে রয়েছেন বহু মানুষ, দেখুন

Myanmar Hospital (Photo Credit: X)

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মায়ানমার (Myanmar) এবং থাইল্যান্ড (Thailand)। ৭.৭ মাত্রার কম্পনের জেরে ব্যাঙ্ককে যখন তাসের ঘরের মত বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে, সেই সময় মায়ানমারেও দেখা যায় ভয়াবহ পরিস্থিতি। মায়ানমারে প্রবল শক্তিশালী কম্পনের জেরে এক হাজার বেডের একটি হাসপাতাল কার্যত তছনছ হয়ে গিয়েছে। মায়ানমারে ভূমিকম্পের পর সেখান থেকে ২০ জনের মৃত্যুর খবর প্রথমে মেলে। তারপর মৃতের সংখ্যা বেড়ে কোথায় পৌঁছেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও খবর মেলেনি। তবে যে ১ হাজার বেডের হাসপাতালটি কম্পনের জেরে ভেঙে পড়েছে, সেখানকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রবল ভূমিকম্পের জেরে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় কারও মৃত্যু হয়। আবার কেউ হাত, পা ভেঙে সেখানে পড়ে থাকেন। সবকিছু মিলিয়ে ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে যায় মায়ানমারের ওই  হাসপাতাল।

আরও পড়ুন: Earthquake In Myanmar Video: তালগোল পাকিয়ে মৃত্যুর কবজায় মানুষ, প্রবল ভূমিকম্পে মায়ানমারে একটি বাড়ির গায়ে অন্যটি ঝুঁকে পড়ল শহর জুড়ে, দেখুন

দেখুন মায়ানমারের হাসপাতালে নেমে আসে মৃত্যু কালো ছায়া...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement