Sri Lanka: প্রতিবাদীরা বাসভবন ঘিরতেই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট গাতাবোয়া রাজাপাক্ষে

অবশেষে ময়দান ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে। বিক্ষোভকারীরা তাঁর বাসভবন ঘিরে ফেলার পরই গোতবয়া দেশ ছেড়ে পাঠিয়েছেন বলে খবর।

Sri Lanka (Photo Credit: Twitter)

অবশেষে ময়দান ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa)। দেশের বিভিন্নপ্রান্ত থেকে হাজারো হাজারো প্রতিবাদী-বিক্ষোভকারীরা তাঁর বাসভবন ঘিরে ফেলার পরই, নিরাপত্তার অভাবে ভুগে গোতবয়া দেশ ছেড়ে পাঠিয়েছেন বলে খবর। দীর্ঘদিন ধরে গোতবয়া-র বিরুদ্ধে জনরোষ ছিল। কিন্তু তাঁর দাদা মাহিন্দা রাজাপাক্ষে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করলেও গোতবয়া স্বপদে বহাল থেকে কলম্বোতেই ছিলেন।

গত মে-তে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমসিংহে শপথ নিয়েছিলেন গোতবয়া-র কাছ থেকেই। শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের জেরে দেশজুড়ে চলা বিক্ষোভ আন্দোলনের মাঝেও গোতবয়া রাজাপক্ষে এতদিন সিংহাসন টিকিয়ে রেখেছিলেন। আরও পড়ুন-শিনজো আবে হত্যায় ৯০ সদস্যের টাস্ক ফোর্স, কী করে এমনটা হল ভেবে দিশেহারা জাপান

দেখুন টুইট

দেশ ছেড়ে পালালেন গোতবয়া রাজাপাক্ষে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement