Barcelona Trains Collision: মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, মৃত্যুর সঙ্গে জখম ৮৫
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যদিও বরাতজোরে মৃত্যুর সংখ্যা বাড়ল না। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নগাদ বার্সেলোনার স্যান্ট বই দ্য লোব্রেগাট স্টেশনে ঢোকার মুখে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যদিও বরাতজোরে মৃত্যুর সংখ্যা বাড়ল না। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নগাদ বার্সেলোনার স্যান্ট বই দ্য লোব্রেগাট স্টেশনে ঢোকার মুখে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় স্টেশন থেকে বের হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি। এদিকে, তখন পটাশবাহী সেই মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে গিয়েছে। কিন্তু সেই খবর ছিল না যাত্রীবাহী ট্রেনের চালক ও গার্ডদের কাছে।
ফলে লাইনে যাওয়ার সময় মালবাহী ট্রেনে গিয়ে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রেনটি কিছুটা উল্টে যায়। এই দুর্ঘটনায় প্রাণ হারান যাত্রীবাহী ট্রেনের চালক। ট্রেনের ৮৫জন যাত্রী গুরুতর জখম হয়েছেন।
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement