Social Media: কড়া নিয়মে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টায় হাত দিতে পারবে না ১৬ বছরের কম বয়সীরা
সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে কড়া আইন। এবার থেকে ১৬ বছরের নীচে বয়স হলে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। এবার এমনই কড়া নিয়ম তৈরি করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ় জানিয়েছেন, এবার থেকে ১৬ বছরের কম বয়সী কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। সোশ্যাল মিডিয়া যেভাবে শিশু মনে কুপ্রভাব ফেলছে, তার জন্যই এবার নিয়মের কড়াকাড়িতে বাঁধা হচ্ছে শিশু, কিশোরদের। আগামী সপ্তাহে এ বিষয়ে আইন পাশের প্রস্তাব আনা হবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। সেখানেই স্পষ্ট করে দেওয়া হবে, এবার থেকে ১৬ বছরের কম বয়সী কোনও কিশোর, কিশোরী সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। শিশু মনে যাতে প্রভাব না পড়ে, তার জন্য অস্ট্রেলিয়ার (Australia) বাবা, মায়েদের পাশে সরকার সব সময় রয়েছে। এই বিশ্বাস যাতে সাধারণ মানুষ করেন, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে অ্যান্থনি অ্যালবানিজ়ের সরকার।
দেখুন কী জানাল হল অস্ট্রেলিয়ার সরকারের তরফে...