Japan Flood: ভয়াবহ ভূমিকম্পে স্ত্রীকে হারানো ব্যক্তি এবার বন্যায় খোয়ালেন নিজের বাড়ি
দুনিয়ার হতভাগ্যদের তালিকা করতে হলে রাখতে হবে জাপানের শোয়চি মিয়াকোশি-কে। ২০০৭ সালের মার্চে নোটো পেনিনসুলা অঞ্চলে হওয়া ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে একজন মারা গিয়েছিলেন।
দুনিয়ার হতভাগ্যদের তালিকা করতে হলে রাখতেই হবে জাপানের শোয়চি মিয়াকোশি (Shoichi Miyakoshi)-কে। ২০০৭ সালের মার্চে নোটো পেনিনসুলা অঞ্চলে হওয়া ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে একজন মারা গিয়েছিলেন। তাঁর নাম কিয়োমি মিয়াকোশি (৫২ বছর)। তিনি ছিলেন শোয়চি মিয়াকোশি-র স্ত্রী। ১৭ বছর পর সেখানেই ধেয়ে আসা প্রবল বন্যা। এমন ভয়াবহ বন্যা জাপানের ইতিহাসে কমই হয়েছে। ১৭ বছর আগে হওয়া ভূমিকম্পে নিজের স্ত্রী-কে হারানো শোয়চি মিয়াকোশি এবার বন্যায় হারালেন তাঁর নিজের বাড়ি।
বন্যার তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে শোয়েচির ঘর। ৭৭ বছরের শোয়াচি এখন ত্রান শিবিরের অস্থায়ী বাড়িতে দিন কাটাচ্ছেন। দুটি বড় প্রাকৃতিক বিপর্যয়ে সব হারানো শোয়েচি তবু জীবনের প্রতি আগ্রহ হারাননি। এখনও তিনি বিশ্বাস রেখেছেন নিয়তির ওপর।
ভয়াবহ ভূমিকম্পে স্ত্রীকে হারানো ব্যক্তি এবার বন্যায় খোয়ালেন নিজের বাড়ি